Amit Shah in Bhawanipore: ‘শুভেন্দুর রেকর্ড আছে’, ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের? - 24 Ghanta Bangla News
Home

Amit Shah in Bhawanipore: ‘শুভেন্দুর রেকর্ড আছে’, ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?

Spread the love

মুখ্যমন্ত্রীর পাড়ায় দাঁড়িয়ে তৃণমূলকে অলআউট আক্রমণ অমিত শাহের। ‘তৃণমূলের দুর্নীতি, নারী সুরক্ষা নিয়েও রাজ্যবাসী আতঙ্কিত’, মমতাকে চ্যালেঞ্জ করে দাবি অমিত শাহের। তিনি বলেন, “যেভাবে বাংলায় দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট রাজ সাধারণ মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে, অনুপ্রবেশ এত বেড়েছে যে পশ্চিমবঙ্গের অস্তিত্বই সঙ্কটে পড়েছে। এর মুক্তি একটাই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন।”

ভবানীপুরে শুভেন্দুর লড়াই নিয়ে বলেন, “শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন, আমি বলেছিলাম, শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকে হারাও। শুভেন্দুর রেকর্ড আছে। গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো গড়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এইবার মমতাজি পুরো বাংলাতেও হারবেন আর ভবানীপুরেও হারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *