কলকাতা: এসএসকেএমে সাফাই কর্মীর রহস্যমৃত্যু। হাসপাতালের নিউ ওপিডি বিল্ডিং তিনতলা থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম ইমরান সর্দার (২১)। ওই যুবক হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে পুলিশের অনুমান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। একইসঙ্গে ইমরানের যে সহকর্মীরা রয়েছেন […]