RG Kar Hospital: মাঝরাতে লিফট আটকে আরজি করে মর্মান্তিক দুর্ঘটনা, ছেলের চিকিৎসা করাতে আসে প্রাণ গেল বাবার - 24 Ghanta Bangla News
Home

RG Kar Hospital: মাঝরাতে লিফট আটকে আরজি করে মর্মান্তিক দুর্ঘটনা, ছেলের চিকিৎসা করাতে আসে প্রাণ গেল বাবার

Spread the love

RG Kar Hospital: মাঝরাতে লিফট আটকে আরজি করে মর্মান্তিক দুর্ঘটনা, ছেলের চিকিৎসা করাতে আসে প্রাণ গেল বাবার

কলকাতা: ফের উত্তেজনা আরজি করে। হাসপাতালের লিফটে আটকে এক রোগীর পরিজনের মৃত্যুর খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য রোগীদের মধ্যে। রাত আড়াইটে নাগাদ ট্রমা কেয়ার সেন্টারের লিফটেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অরূপ বন্দ্যোপাধ্যায় নামে যে ব্যক্তির হয়েছে তাঁর ছেলেকেই ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়েছিল বলে জানা যাচ্ছে। তাঁদের বাড়ি নাগের বাজারে। 

এদিকে দীর্ঘ সময় কেটে গেলেও কীভাবে ওই ব্যক্তি লিফটে আটকে রইলেন, কেন কারও সাহায্য চাইতে পারলেন না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে আরজি করের পরিষেবা নিয়েও। ওই লিফটে কোনও লিফট ম্যান থাকতো না, চাবিও ছিল না ওই সময়, দাবি অন্য রোগীর আত্মীয়দের। ফলে তা নিয়েও তৈরি হয়েছে চাপানউতোর। রাতের ছেলের জন্য পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন অরূপ। পরিবারের অন্য দু’জন বেরিয়ে গেলেও বের হতে পারেননি অরূপবাবু।  

ঘটনায় ক্ষোভ উগরে দিচ্ছেন পরিবারের সদস্যরা। ক্ষোভ উগরে দিচ্ছেন অন্যান্য রোগীর পরিজনরাও। একজন বলছেন, “ওর ছেলের হাত ভেঙেছে বলে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ও তো পুরোপুরি সুস্থ ছিল। লিফটটা খুলে গেলে ওকে এভাবে চলে যেতে হতো না।”

আরও একজন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আগের মতো আরজি কর আর নেই এখন। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। লিফট আটকে যাওয়ার পর অনেকক্ষণ উনি ডাকাডাকি করেছিলেন। তারপর চিৎকারও করেন। পরিবারের সদস্যরাও অনেক ডাকাডাকি করেন। কিন্তু সিকিউরিটি গার্ড বলে আমার কাছে চাবি নেই কী করে খুলব। রাতে তো লিফটম্যান থাকার কথা। কিন্তু থাকে না তো!” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *