March 2026 - Page 83 of 203 - 24 Ghanta Bangla News
Home

গোয়ালঘরের জন্য ৫০,০০০! দেখুন কী কাণ্ড

ভোটের আগেই তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে তোলাবাজি ও দাদাগিরির অভিযোগ। থানায় জানিয়েও কোনও কাজ হয়নি। আতঙ্কে পরিবার। আরামবাগ পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোদ উঠেছে। নিজের কাউন্সিলরের প্যাডে লিখে পিডব্লুডির জায়গায় অবৈধ নির্মাণের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকী সেই অনুমতির জন্য ৫০ হাজার টাকা তোলা হয়েছে বলেও দাবি। ২০ হাজার টাকা দেওয়ার পর আরও ৩০ হাজার […]

Home

Kunal Ghosh: আপনি তো জেল খেটেছেন? প্রশ্ন শুনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ‘পুলিশ’ কুণাল

কলকাতা: তিনি সাংবাদিক। আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বেলেঘাটার প্রার্থীও হয়েছেন। সেই কুণাল ঘোষকে এখন পুলিশের পোশাকেও দেখা যাচ্ছে। হঠাৎ কেন পুলিশের পোশাকে? সেকথার উত্তর দিতে গিয়েই এক ঢিলে তিন পাখি মারলেন কুণাল ঘোষ। বেলেঘাটায় তাঁর প্রার্থী হওয়া নিয়ে বিরোধীদের খোঁচার জবাবে পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দিলেন। টিভি৯ বাংলাকে কী বললেন বেলেঘাটার […]

Home

ভোট ঘোষণার পর হাইকোর্টে ছুটলেন কল্যাণ, বড় দাবি

রাজ্যের আইএস, আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংঘটিত করা, কিন্তু প্রশাসনে সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার জাতীয় নির্বাচন কমিশনের নেই বলে দাবি করা হয়েছে আবেদনে। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করুক কলকাতা হাইকোর্ট, এমনই আবেদন কল্যাণের। তাঁর দাবি, এতে প্রশাসনিক কাজ ব্যাহত […]

Home

SIR : পিছিয়ে যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের দিন? ভয়ে রয়েছেন বিচারকরা, বলছেন ইদে তালিকা প্রকাশিত হলেই…

কলকাতা : সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলতি সপ্তাহে অতিরিক্ত ভোটার তালিকা নাও বেরোতে পারে। কমিশন সূত্রে খবর, ৮০ হাজার বুথের মধ্যে এখনও পর্যন্ত ৬০ হাজার বুথের তালিকা তৈরি বাকি রয়েছে। শুধু তাই নয়, জানা গিয়েছে, বিচারকরা চাইছেন না ইদের মধ্যে তালিকা প্রকাশিত হোক। নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁরা। ইদের মধ্যে তালিকা বেরোলে হুমকির […]

Home

প্রকাশ্যে ভারতী-হর্ষের ছোট ছেলে ‘কাজু’, কার মতো দেখতে হয়েছে যশবীরকে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অনুরাগীদের কৌতূহল মিটিয়ে ছোট ছেলে যশবীরের মুখ দেখালেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে নীল ও সাদা রঙের পোশাকে সেজে সপরিবারে ধরা দিয়েছেন ভারতী, হর্ষ এবং তাঁদের দুই সন্তান— লক্ষ্য ও যশবীর। ইনস্টাগ্রামে ছবি দেওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের ইউটিউব চ্যানেলে একটি বিশেষ ভিডিও […]

Home

কী থাকবে তৃণমূলের ইস্তাহারে? শুনেই দিলীপ বললেন…

চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে, তৃণমূলের কী কী ভাবনা আছে, তা শীঘ্রই সামনে আনবে ঘাসফুল শিবির। সূত্রের খবর, চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তাহার। শুক্রবার অথবা শনিবারের মধ্যেই সেটি প্রকাশ হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের ইস্তাহারে আরও বেশি করে সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসক দলের। নতুন কোনও স্কিমের কথা […]

Home

PM Modi: বেছে বেছে শক্তি ভাণ্ডারেই হামলা! কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর, কথা বললেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে

নয়া দিল্লি: যুদ্ধের আঁচে ফুটছে মধ্য প্রাচ্য। বিশ্ব বাজারে তেলের সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আলোচনায় বসলেন। বৃহস্পতিবার কাতার (Qatar), ফ্রান্স (France), জর্ডান (Jordan), ওমান (Oman) ও মালয়েশিয়ার (Malaysia) রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বেগ প্রকাশ করেন মধ্য প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। বিভিন্ন শক্তি ও তেলের ভাণ্ডারের উপরে […]

Home

‘কেডি’-র গানে এবার মৌলবীদের কোপ! সঞ্জয়-নোরার নাচকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারি

বিতর্কের নাম ‘কেডি: দ্য ডেভিল’। ছবির একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, তা এবার ধর্মীয় অনুশাসনের ঘেরাটোপে পড়ল। আলিগড়ের প্রথিতযশা আলেম মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন এক বিবৃতিতে জানিয়েছেন, এই গানে যে ধরনের ‘অশ্লীল’ এবং ‘কুরুচিকর’ দৃশ্য ব্যবহার করা হয়েছে, তা ইসলামি শিক্ষার পরিপন্থী। ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি ইব্রাহিম হোসেন […]

Home

Cash recovered: নিউটাউনে গাড়ির ডিকিতে টাকার বান্ডিলের স্তূপ, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল?

কলকাতা: ভোটের বাংলায় কালো টাকার লেনদেনের আশঙ্কা। এই আবহে শুক্রবার সাতসকালে নিউটাউনে একটি গাড়ি থেকে উদ্ধার হল ২৫ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে কোনও কাগজপত্র দেখাতে পারেননি ওই গাড়ির মালিক। বাগ ভর্তি ওই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঠাকুর সুরজিৎ আভেশং নামে গাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, বাংলায় ভোটের নির্ঘণ্ট […]

Home

Calcutta High Court: ‘অবিলম্বে হস্তক্ষেপ করুক হাইকোর্ট’, কমিশনের সিদ্ধান্ত নিয়ে এবার মামলা কল্যাণের, দ্রুত শুনানির আবেদন

কলকাতা: কখনও সকালে, কখনও গভীর রাতে আসছে নোটিস। বদলি করে দেওয়া হচ্ছে একের পর এক অফিসারকে। মুখ্যসচিব থেকে শুরু করে জেলাশাসক, রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে পুলিশ সুপার, একাধিক স্তরে বদলির নোটিস দেওয়া হয়েছে। অনেক অফিসারকে ভিনরাজ্যে অবজারভার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি পাঠিয়েছেন তৃণমূল […]