PM Modi: বেছে বেছে শক্তি ভাণ্ডারেই হামলা! কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর, কথা বললেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে - 24 Ghanta Bangla News
Home

PM Modi: বেছে বেছে শক্তি ভাণ্ডারেই হামলা! কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর, কথা বললেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে

Spread the love

PM Modi: বেছে বেছে শক্তি ভাণ্ডারেই হামলা! কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর, কথা বললেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে

নয়া দিল্লি: যুদ্ধের আঁচে ফুটছে মধ্য প্রাচ্য। বিশ্ব বাজারে তেলের সঙ্কট চরমে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আলোচনায় বসলেন। বৃহস্পতিবার কাতার (Qatar), ফ্রান্স (France), জর্ডান (Jordan), ওমান (Oman) ও মালয়েশিয়ার (Malaysia) রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বেগ প্রকাশ করেন মধ্য প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। বিভিন্ন শক্তি ও তেলের ভাণ্ডারের উপরে যে হামলা চলছে, তার কড়া নিন্দা করেছেন।

জানা গিয়েছে, কাতার, ফ্রান্স, জর্ডান, ওমান ও মালয়েশিয়ার রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। সংঘাত থামিয়ে দ্রুত শান্তি ও নিরাপত্তা ফেরাতে কূটনৈতিক স্তরে আলোচনা করার কথা বলেছেন তিনি। একইসঙ্গে হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিত ও মুক্তভাবে যাতায়াতের পক্ষেও সওয়াল করেছেন তিনি।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন যে কাতারের আমির, এইচ এইচ শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন এবং কাতারবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে কাতারের শক্তি ভাণ্ডার ও তেল উত্তোলন সংস্থাগুলির উপরে হামলার নিন্দা করে সেই দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন।

এরপরে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে নিজের ‘ভাই’ বলে উল্লেখ করেন।  পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন যে এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতাবস্থা ফেরাতে আলোচনা ও কূটনীতির প্রয়োজন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে একসঙ্গে কাজ করার কথা বলেন তাঁরা। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও কথা বলেন। ভারতীয় সহ হাজার হাজার মানুষ, যারা যুদ্ধের জেরে আটকে পড়েছেন, তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনার উদ্য়োগকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *