কী থাকবে তৃণমূলের ইস্তাহারে? শুনেই দিলীপ বললেন… - 24 Ghanta Bangla News
Home

কী থাকবে তৃণমূলের ইস্তাহারে? শুনেই দিলীপ বললেন…

Spread the love

চতুর্থবারের জন্য ক্ষমতায় এলে, তৃণমূলের কী কী ভাবনা আছে, তা শীঘ্রই সামনে আনবে ঘাসফুল শিবির। সূত্রের খবর, চূড়ান্ত হয়ে গিয়েছে তৃণমূলের ইস্তাহার। শুক্রবার অথবা শনিবারের মধ্যেই সেটি প্রকাশ হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের ইস্তাহারে আরও বেশি করে সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষায় জোর শাসক দলের। নতুন কোনও স্কিমের কথা বলা হয় কি না, সেদিকেও নজর থাকবে। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি থাকে, সেটাই এখন দেখার। তবে তৃণমূলের ইস্তাহার নিয়ে কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *