March 2026 - Page 195 of 203 - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Today Live: রাজ্যে কবে থেকে ভোট? তালিকা বেরনোর পরই আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক – Bengali News | West bengal news today live: breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee latest news on march 2

কলকাতা: শনিবার এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় চাপানউতোর বেড়েছে।  বিধানসভা নির্বাচন নিয়ে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় বাংলায় কবে ভোট, কবেই বা ঘোষণা হবে দিনক্ষণ, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। […]

Home

Nadia: রোজই রুটির দোকানের বেঞ্চে বসে আড্ডা মারতেন পাড়ার লোক, সেই রুটির দোকানেই কিনা মাঝরাতে এই সব… সামান্য ‘ভুলে’ দিতে হল মাশুল – Bengali News | Nadia Fire Broke out at a tea stall in Shantipur

এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড়Image Credit: TV9 Bangla নদিয়া: রুটির দোকান অনেক রাত পর্যন্তই খোলা থাকে। অন্যান্য দিনের মতো রবিবার বেশ অনেকটা রাত পর্যন্তই চা-রুটির দোকানে আড্ডা মেরেছেন অনেকে। তারপর যে যাঁর মতো বাড়ি ফিরেছেন। দোকানিও দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। তার সবে ঘণ্টা দুয়েক কেটেছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আশপাশের বাড়ির লোকজন প্রথমে […]

Home

Iran-Israel Conflict : তেলের দামে এখনই পিছলে যাচ্ছে না ভারত, তাহলে কত হতে চলেছে পেট্রোলের দাম? – Bengali News | Oil prices rise amid middle east conflict

নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিশ্ববাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। ধসে গিয়েছে শেয়ার বাজার। এবার তেলের দামেও আগুন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে হরমুজ প্রণালী। যার জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি কার্যত স্তব্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একধাক্কায় বাড়ল ৬ শতাংশ। সেক্ষেত্রে ভারতকেও আজ বিশ্ববাজার থেকে চড়া দামে তেল কিনতে হচ্ছে। বিশ্ববাজারে […]

Home

Pakistan Afghanistan Conflict: পাকিস্তানের ‘ডানা ছাঁটল’ তালিবানরা! হামলার মুখে নূর খান ঘাঁটি – Bengali News | Taliban Attacks Pakistan Nur Khan Base in Late Night Escalation

ইসলামাবাদ: পাকিস্তানের নূর খান বায়ুসেনা ঘাঁটিতে হামলা তালিবানদের। একদিকে ইরান-আমেরিকার মুখোমুখি দ্বৈরথ। যুদ্ধে তপ্ত গোটা মধ্য়প্রাচ্য়। তারই মাঝে আবার পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি সংঘর্ষ। সব মিলিয়ে প্রতি মুহূর্তে চড়ছে পারদ। পশ্চিম এশিয়া জুড়ে যখন যুদ্ধের আবহ, সেই সময়েই পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে স্থিতু বায়ুসেনার অন্যতম কমান্ড সেন্টার, নূর খান ঘাঁটিতে হামলা চালাল তালিবানরা। ইতিমধ্য়ে নিজেদের সমাজমাধ্যমে সেই হামলার কথা […]

Home

USA Attack on Iran: ‘সাপের মুণ্ডচ্ছেদ…’, ৪৭ বছর পর প্রতিশোধ আমেরিকার! ভেঙে পড়ল ইসলামিক বাহিনীর ভবন – Bengali News | US Says It ‘Cut Off the Head of the Snake’ After Destroying Iran Revolutionary Guard HQ

তেহরান: ইরানের ইসলামিক রিভলিউশোনারি গার্ডসের দফতর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। মার্কিন হামলায় ভেঙে পড়েছে গোটা ইমারত। সোমবার সেই হামলার দায় স্বীকার করেছে মার্কিন সেনা। গত শনিবার থেকে দফায় দফায় ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনা। তাতে সঙ্গী হয়েছে ইজরায়েলও। ইতিমধ্যে দুই দেশে যৌথ হামলায় প্রাণ গিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়েই। প্রাণ গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ও রিভলিউশোনারি […]

Home

মেয়ের নামের পাশে চান না পদবি, তা নিয়ে নাজেহাল স্বরলিপি! কী হল? – Bengali News | Complications have arisen in Swaralipi’s life regarding her daughter’s surname

অভিনেত্রী, ক্যাফে কর্ণধার, সঞ্চালক স্বরলিপি এক অদ্ভুত সমস্যায় পড়েছেন। তিনি নিজের নামের সঙ্গে পদবি ব্যবহার করেন না। তাঁর বিয়ে হয়েছিল অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের বিচ্ছেদ হয়। মেয়ে বড় হচ্ছে স্বরলিপির কাছে। স্বরলিপি চান না, তাঁর মেয়ে সহচরী বাবা বা মা কারও পদবি ব্যবহার করুন। কিন্তু কলকাতা কর্পোরেশনের কাছে সেই আবেদন করলেও, তাঁদের তরফে সাড়া […]

Home

অসহায় প্রাণীদের জন্য জুনের উদ্যোগ, কেন পদক্ষেপ করলেন? – Bengali News | June Malia has inaugurated an animal shelter home

টলিপাড়ার তারকাদের পোষ্যপ্রেম বরাবর চর্চিত। অধিকাংশ তারকাদের বাড়িতে পোষ্য রয়েছে। পাশাপাশি পথে থাকে যেসব পোষ্যরা, তাঁদের খাবার দেওয়া বা প্রয়োজনে চিকিত্‍সা করাতে এগিয়ে আসার মতো কাজ নিয়মিত করে চলেছেন তারকারা। জুন মালিয়া তাঁদের মধ্যে অন্যতম নাম। এই মুহূর্তে জুন দেশের একজন সাংসদ। তাঁকে কাজে দিল্লি যেতে দেখা যায়। থাকেন কলকাতা শহরে। আবার নিয়মিত পৌঁছে যান […]

Home

Murder: আচমকা ডেকে নিয়ে গেল বন্ধুরা, বাড়ির পাশেই উদ্ধার ১৯ বছরের যুবকের গলার নলি কাটা দেহ – Bengali News | 19 year old youth murdered by friends at a drinking party in Biratnagar

বিরা: বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন ১৯ বছরের যুবক। কিন্তু সেই আড্ডাই যে তাঁর জীবনের শেষ আড্ডা হবে তা কে জানতো। মদের আসরে সামান্য বচসা থেকে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিরা এলাকায়। মৃত যুবকের নাম মঙ্গল সাধক (১৯)। পুলিশ ও স্থানীয় […]

Home

Central Force in Bengal: উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী এল? – Bengali News | From North Bengal to South Bengal, where did the central forces come from?

ধূপগুড়ি ও হুগলি: বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। যে কোনও মুহূর্তে সামনে আসতে পারে ভোটের নির্ঘণ্ট। এরইমধ্যে এবার বাংলায় শোনা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একই ছবি। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় এল চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেই রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। […]

Home

Air India: মধ্যপ্রাচ্যে বিপদ! পাকিস্তানকে এড়িয়ে এবার চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া – Bengali News | Danger in the Middle East! Air India seeks permission to use Chinese airspace, bypassing Pakistan

নয়া দিল্লি: পাকিস্তান, আফগানিস্তান, ইরান-সহ মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়াতে এবার চিনের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া। যেহেতু পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থা ব্যবহার করবে না তাই চিনের হোটান বিমানবন্দর এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইল এয়ার ইন্ডিয়া। আবেদন এখনও বিবেচনাধীন বলেই জানা যাচ্ছে।  এয়ার ইন্ডিয়াকে অনুমতি দেওয়া হলে অন্যান্য ভারতীয় বিমান সংস্থাগুলিও আবেদন জানাবে। অনুমতি এলে […]