West Bengal News Today Live: রাজ্যে কবে থেকে ভোট? তালিকা বেরনোর পরই আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক – Bengali News | West bengal news today live: breaking news in bengali live updates on sir in west bengal kolkata weather politics mamata banerjee latest news on march 2
কলকাতা: শনিবার এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় চাপানউতোর বেড়েছে। বিধানসভা নির্বাচন নিয়ে আজ CEO দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কত দফায় বাংলায় কবে ভোট, কবেই বা ঘোষণা হবে দিনক্ষণ, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। কীভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে, তাই নিয়ে আলোচনা হবে। দেখে নিন এক নজরে আজ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো।