Nadia: রোজই রুটির দোকানের বেঞ্চে বসে আড্ডা মারতেন পাড়ার লোক, সেই রুটির দোকানেই কিনা মাঝরাতে এই সব... সামান্য 'ভুলে' দিতে হল মাশুল - Bengali News | Nadia Fire Broke out at a tea stall in Shantipur - 24 Ghanta Bangla News
Home

Nadia: রোজই রুটির দোকানের বেঞ্চে বসে আড্ডা মারতেন পাড়ার লোক, সেই রুটির দোকানেই কিনা মাঝরাতে এই সব… সামান্য ‘ভুলে’ দিতে হল মাশুল – Bengali News | Nadia Fire Broke out at a tea stall in Shantipur

Spread the love

এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড়Image Credit: TV9 Bangla

নদিয়া: রুটির দোকান অনেক রাত পর্যন্তই খোলা থাকে। অন্যান্য দিনের মতো রবিবার বেশ অনেকটা রাত পর্যন্তই চা-রুটির দোকানে আড্ডা মেরেছেন অনেকে। তারপর যে যাঁর মতো বাড়ি ফিরেছেন। দোকানিও দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। তার সবে ঘণ্টা দুয়েক কেটেছে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আশপাশের বাড়ির লোকজন প্রথমে ভয়ে বাড়ি থেকে বের হননি। যতক্ষণে বেরিয়েছেন, দাউ দাউ করে জ্বলছে গোটা দোকান। ভিতরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শান্তিপুরে গভীর রাতে চা-রুটির দোকানে ভয়াবহ আগুন। সিলিন্ডার বিস্ফোরণে ছড়ায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের মোড় সংলগ্ন অদ্বৈত সড়ক এলাকায়।

একটি চা-রুটির দোকান থেকে সূত্রপাত হওয়া এই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন মালিক। প্রাথমিক অনুমান, দোকানের উনুনে জ্বলন্ত কয়লা বা আগুনের ফুলকি অবশিষ্ট ছিল। সেখান থেকেই গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় যখন দোকানের ভেতরে থাকা একটি ছোট গ্যাস সিলিন্ডার বিকট শব্দে ফেটে যায়।

লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে দোকানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাতে দোকান বন্ধ থাকায় বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি। পুলিশ ও দমকল বাহিনী আগুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *