March 2026 - Page 135 of 203 - 24 Ghanta Bangla News
Home

বিদায়বেলায় গলা কাঁপল প্রাক্তন রাজ্যপালের

কলকাতা: পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালেই বঙ্গে পা রাখছেন নতুন রাজ্যপাল আর এন রবি। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন আনন্দ বোস। তাঁর আচমকা ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা শুরু হয়। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন বোস! […]

Home

উত্তরাধিকারে সহজে কিছু পাইনি : সোহিনী সেনগুপ্ত

নেপোটিজম নিয়ে সরগরম থাকে বলিউড। টলিপাড়ায় সেই ছায়া সেইভাবে প্রকট নয়, তবে শোনা যায়, টলিপাড়ায় ফেবরিজম চলে। তবে ব্যতিক্রম রয়েছে অনেক। সম্প্রতি ‘ফুলপিসি ও এডওয়ার্ড ‘ ছবির প্রচারে এসে টিভিনাইন বাংলার সঙ্গে কথা বললেন পর্দার ‘ফুলপিসি’ সোহিনী সেনগুপ্ত। সোহিনীর সোজাসাপ্টা উত্তর, তিনি অত্যন্ত সহজে উত্তরাধিকারে কিছু পাননি। তিনি বললেন, ” অনেকের ধারণা আমি উত্তরাধিকারে হয়ত […]

Home

Trump on Reliance: ‘৫০ বছরের ইতিহাসে প্রথমবার…’, রিলায়েন্সের ৩০,০০০ কোটির ‘ডিল’, ধন্যবাদ জানালেন ট্রাম্প

ওয়াশিংটন: ঐতিহাসিক বিনিয়োগের জন্য ভারতকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় তৈল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করেছে ভারতীয় সংস্থা ‘রিলায়েন্স’। বিগত ৫ বছরে প্রথমবার রিলায়েন্সের হাত ধরে কোনও তৈল শোধনাগার তৈরি হচ্ছে আমেরিকার মাটিতে। সোশ্যাল মিডিয়ায় ওই প্রজেক্টের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলে তৈরি হচ্ছে ওই তৈল শোধনাগার। ৩০০ বিলিয়ন ডলারের ওই প্রজেক্ট […]

Home

পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি

দুর্গাপুর: বুধবার সকালে ইডি-র তদন্তকারীরা দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা টাউনসিপে মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল বাড়ি। ইডি এ দিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তাঁর গেটে একটি নোটিস টাঙিয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে বারোটার মধ্যে হাজিরা দিতে হবে। এই নিয়ে বারাবনি থানার প্রাক্তন ওসিকে তৃতীয় বার সমন […]

Home

রক্তহীন ভোটের দাবি, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

কলকাতা: রক্তহীন ভোটের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। ভোটের আবহে প্রাণহানি, অগ্নিসংযোগ, ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ করা হয়েছে মহিলাদের ওপর নির্যাতনের কথাও। অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। যাতে সব বুথে সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি […]

Home

সায়ক কি দেবলীনার বয়ফ্রেন্ড? অবশেষে সবটা বলেই ফেললেন গায়িকা

তিনি সোশাল মিডিয়ার সুপারস্টার। তাঁর গান এক নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর এবার তো সেই দেবলীনা নন্দী বাংলা সিনেমা গান গাইতে চলেছেন। জানা গিয়েছে, গানের পাশাপাশি, মহুয়া রায় চৌধুরীর বায়োপিকে অভিনয়ও করবেন দেবলীনা। তবে এত সবের মাঝে, যখনই দেবলীনা নন্দীর কথা ওঠে, তখনই পর পর চলে আসে, কয়েক মাসে আগে তাঁর জীবনে ওঠা ঝড়, ৭৮ […]

Home

Bengal BJP: বাড়ি ফিরে বউদের গাইনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ পরিযায়ী শ্রমিকদের! তৃণমূলের পোস্ট করা বিজেপি নেতার ভিডিয়ো ঘিরে বিতর্ক

কলকাতা: একটা ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বলছেন, “যাহ যাহ যাহ, তোরা গুজরাট চলে যা, চেন্নাই যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ বাড়ির বউটা দিঘা চলে যাচ্ছে, উন্নয়নের পাঁচালি পড়তে, দীক্ষা নিতে, কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে, বাড়িতে এসে বউকে হয়তো গাইনো ডাক্তারের কাছে […]

Home

Asansol news: যুদ্ধের আঁচ এবার বাংলার হাসপাতালে, রোগীরা কী করবেন এবার?

আসানসোল: মধ্য প্রাচ্যে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি, ততই মহার্ঘ্য হচ্ছে রান্নার গ্যাস। এই অবস্থায় রোগীর খাবারের পাতে আর কতদিন জোগান দেওয়া সম্ভব এই আশঙ্কায় ভুগছে খাবার সরবরহের কাজে যুক্ত আসানসোল জেলা হাসপাতালের ঠিকা সংস্থাটি। আসানসোল জেলা হাসপাতালে দৈনিক গড়ে সাতশো রোগীর খাবার রান্না করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত তিনবেলা খাবার দেওয়া হয়। এই রান্নার জন্য […]

Home

Supreme Court Harish Rana Verdict: নিষ্কৃতিমৃত্যুতে অনুমোদন, ১৩ বছর পর হরীশের ‘প্রাণ-মুক্তিতে’ সায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: অবশেষে হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুর অনুমতি দিল দেশের শীর্ষ আদালত। এমন ঘটনা দেশে এই প্রথমবার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্ট সায় দিল গাজ়িয়াবাদের হরীশ রানার নিষ্কৃতিমৃত্যুতে। এবার খুলে দেওয়া হবে জীবনদায়ী ব্যবস্থা। যা এতদিন ধরে কৃত্রিম ভাবে বন্দি করে রেখে ছিল হরীশের প্রাণকে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং কেভি বিশ্বনাথনের ডিভিশন […]

Home

Fifa World Cup 2026 : মত বদল, ইরানকে বিশ্বকাপে স্বাগত ট্রাম্পের !

কলকাতা : ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৯৩ দিন। আগামী ১১ জুলাই থেকে বসতে চলেছে বিশ্বফুটবলের আসর। চলবে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে বিতর্ক চরমে। আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইরান, যেটি অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের কারণে ইতিমধ্যেই ক্ষতি হয়ে গিয়েছে ইরানের। […]