রক্তহীন ভোটের দাবি, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা - 24 Ghanta Bangla News
Home

রক্তহীন ভোটের দাবি, হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

Spread the love

কলকাতা: রক্তহীন ভোটের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। ভোটের আবহে প্রাণহানি, অগ্নিসংযোগ, ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ করা হয়েছে মহিলাদের ওপর নির্যাতনের কথাও। অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে। যাতে সব বুথে সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করা হয়, তার দাবি জানিয়েছেন মামলাকারী। মামলাকারীর আবেদন, ছাব্বিশের নির্বাচনে যাতে একুশের নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি না হয়, যাতে প্রাক ও পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যের  কোনও জায়গা থেকে না উঠে, সে বিষয়টি নিশ্চিত করতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *