Accident: সল্টলেক থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন, পথেই মৃত্যু মহিলার - Bengali News | Road Accident: One Woman Died In Road Accident in Paschim Medinipur - 24 Ghanta Bangla News
Home

Accident: সল্টলেক থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন, পথেই মৃত্যু মহিলার – Bengali News | Road Accident: One Woman Died In Road Accident in Paschim Medinipur

Spread the love

পথ দুর্ঘটনায় মৃত্যুImage Credit source: Tv9 Bangla

বেলদা: কলকাতায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে। বাড়ির কাছাকাছি যেতেই কিছুটা যেতেই মর্মান্তিক পরিণতি। পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের। আহত প্রায় তেরো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-বলেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদের কাছে।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম গীতা সামন্ত (৬৭)। তিনি দাঁতন দুই ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে খড়গপুর স্টেশন থেকে অটোতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেলদা থানার বাখরাবাদের কাছে পিছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে। যার ফলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা লরির পিছনে ঢুকে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রায় ১৪ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সেখানে চিকিৎসক একজন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

অটোতে থাকা এক ব্যক্তি জানান, “কলকাতার সল্টলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে খড়গপুর স্টেশনে নেমে অটো ধরেন। গাড়িতে তাঁরা তেরো জন ও একটি নাবালিকা ছিলেন। বেলদার বাখারাবাদের কাছে পিছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার ধাক্কা মারে অটোতে। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সামনে থাকা একটি লরির পিছনে ঢুকে যায়। যার ফলে ঘটে দুর্ঘটনা।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *