March 2026 - Page 136 of 203 - 24 Ghanta Bangla News
Home

Bargabhima temple: বাংলার এই সতীপীঠে আপাতত আর মিলবে না প্রসাদ, জানিয়ে দিলেন মন্দির কর্তৃপক্ষ

তমলুক: ক্য়াটারিংয়ের ব্যবসা, হোটেলের খাবার থেকে শুরু করে জায়গায়-জায়গায় গ্যাসের সঙ্কট চলছে। মিলছে না রান্নার গ্যাস। এমনকী, গ্যাসের বুকিং হতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। তবে শুধু খাবার নয়, এবার যুদ্ধের প্রভাব পড়ল মন্দিরেও। তমলুক বর্গভীমা মন্দিরে আর মিলবে না প্রসাদ। বস্তুত, ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের জেরে দেশজুড়ে […]

Home

C V Anand Bose: মুখ্যমন্ত্রীকে মহানুভবতার ধন্যবাদ জানাতে গিয়ে বিদায়বেলায় কেঁদেই ফেললেন সি ভি আনন্দ বোস

কলকাতা: পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালেই বঙ্গে পা রাখছেন নতুন রাজ্যপাল আর এন রবি। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন আনন্দ বোস। তাঁর আচমকা ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে বিস্তর আলোচনা শুরু হয়। সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন […]

Home

Murshidabad: লোকে দেখে গেল নারকেল তেলের কৌটো আর দেশলাই নিয়ে খেলছিল বাচ্চাগুলো! দু’মিনিটেই মধ্যেই যা ঘটল, শিহরিত সকলেই…

মুর্শিদাবাদ: গ্রামের দুই বাচ্চা খেলা করছিল নারকেল তেলের খালি কৌটো নিয়ে। হাতে ছিল দেশলাই। রাস্তায় যাতায়াতের পথে অনেকেই দেখেছিলেন। আরে বাচ্চারা তো এমনই খেলে! তাই আর বিশেষ কেউ কিছু আমল দেননি। হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ। গোটা পাড়া কেঁপে ওঠে। জায়গাটা মুর্শিদাবাদ। যেখানে নিত্য দিনই বোমা বিস্ফোরণের খবর মেলে। সেটাই ভেবেছিলেন গ্রামবাসীরা। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে […]

Home

Fuel Crisis: কী বলছেন অটো চালকরা?

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। জ্বালানি সংকটে প্রভাব মানুষের জীবনযাত্রায়। এক লাফে প্রতি লিটারে ৫ টাকা বৃদ্ধি সিএনজির, ফাঁপড়ে অটো চালকরা। সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী অটো। সিএনজি চালিত অটোর গ্যাসও এবার মহার্ঘ্য। প্রতি লিটার এখন অটোচালক দিয়ে কিনতে হচ্ছে ৬২ টাকা ৬৮ পয়সায়। তিনদিন আগে ৬৮ পয়সা লিটার পিছু ভাড়া বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছিল ৫৭.৬৮ পয়সা। সেটা আজ থেকে […]

Home

Gas Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন

পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। তার উপর বেড়েছে অটোতে ব্যবহৃত এলপিজি-র দাম। এই বৃদ্ধি সাময়িক বলে আশাবাদী হয়েও চিন্তার মেঘ কাটছে না অটোচালকদের মাথার উপর থেকে। ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। কিন্তু এভাবে গ্যাসের দাম বৃদ্ধি হতে থাকলে তখন তাদের হাতে কিছু আর করা থাকবে না বলেও জানালেন অটো চালকরা। দক্ষিণ শহরতলির গাছতলা পেট্রোল পাম্পে সিএনজি […]

Home

Extramarital Affair: পরকীয়ার সন্দেহ! বাসন্তীতে ঘুমন্ত স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড, আর খোঁজ পাওয়া যাচ্ছে না স্বামীর

বাসন্তী: স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, শুধুমাত্র এই সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত মাখাল পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুরোদমে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম দীপিকা শাসমল (৩৫)। স্বামী […]

Home

Tv9 Brands of Bengal: মায়ের হাতের রান্নার স্বাদ পরিপাটি রেস্তরাঁয়, যে ভাবনা ধরে উত্থান ‘ভূতের রাজা দিল বর’-এর

কলকাতা: পরিপাটি রেস্তরাঁয় মায়ের হাতের রান্নার মতো স্বাদ। হোটেল-রেস্তরাঁর চিরাচরিত ভাবনার বদল আনতেই তৈরি হয়েছিল ‘ভূতের রাজা দিল বর’। সম্প্রতি টিভি৯ বাংলা আয়োজিত ‘ব্র্যান্ডস অব বেঙ্গল’ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন রেস্তরাঁ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজীব কুমার পাল। সংশ্লিষ্ট সংস্থাকে ‘Excellence in Outstanding Bengal Culinary Heritage’ ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দিয়েছে টিভি৯ বাংলা। এদিন এই পুরস্কার […]

Home

R G Kar Case: আর আশা নেই? একেবারে অতলে চলে গেল আর জি কর মামলা!

কলকাতা:  আরজি কর মামলার ভবিষ্যৎ আরও অন্ধকারে। খুন হওয়া চিকিৎসকের পরিবারের পৃথক মামলা ও অন্য সব এই সংক্রান্ত মামলা রিলিজ করে দিল বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, এই মামলা পূর্বতন প্রধান বিচারপতি এই ডিভিশন বেঞ্চে সেই সময় শুনানির জন্য নির্দিষ্ট করেন। কারণ তখন ফৌজদারি মামলার আবেদন শুনতো এই আদালত। কিন্তু এখন আর সেই […]

Home

কোন ভয়ে মেয়ে মালতীকে সবার সামনে আনেন না প্রিয়াঙ্কা? ভয়ানক কথা জানালেন ‘দেশিগার্ল’

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস— দুজনেই আন্তর্জাতিক তারকা। তাঁদের একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন কোটি কোটি অনুরাগী। কিন্তু এই পরিচিতিই এবার তাঁদের ছোট্ট মেয়ের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আমান্ডা হার্শ-এর পডকাস্ট ‘নট স্কিনি বাট নট ফ্যাট’-এ হাজির হয়ে প্রিয়াঙ্কা জানান, মালতী যখন স্কুল থেকে ফিরছিল, তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গোপনে তাকে রেকর্ড করতে […]

Home

Sweet Shop in Bengal: বিখ্যাত পান্তুয়ার দোকান বন্ধ হয়ে যাচ্ছে

কাটোয়া: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে এখন পড়েছে মধ্যবিত্তের পকেটে। রান্নার গ্যাসের কী হবে এই সব চিন্তার মধ্যেই এবার বাংলার প্রসিদ্ধ মিষ্টির দোকান প্রায় বন্ধের মুখে। কাটোয়ার পরানের ক্ষীরের পান্তুয়ার স্বাদ থেকে বঞ্চিত হতে পারে আম বাঙালি। অন্তত এমন অনিশ্চয়তার কথা শোনাল দোকান কর্তৃপক্ষ। কাটোয়ার প্রায় একশো বছরের পরানের ক্ষীরের মিষ্টির দোকান। যে দোকানের ক্ষীরের পান্তুযার […]