Gas Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন - 24 Ghanta Bangla News
Home

Gas Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন

Spread the love

পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। তার উপর বেড়েছে অটোতে ব্যবহৃত এলপিজি-র দাম। এই বৃদ্ধি সাময়িক বলে আশাবাদী হয়েও চিন্তার মেঘ কাটছে না অটোচালকদের মাথার উপর থেকে। ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। কিন্তু এভাবে গ্যাসের দাম বৃদ্ধি হতে থাকলে তখন তাদের হাতে কিছু আর করা থাকবে না বলেও জানালেন অটো চালকরা। দক্ষিণ শহরতলির গাছতলা পেট্রোল পাম্পে সিএনজি নিতে ভিড় টালিগঞ্জ-গড়িয়া রুটের প্রায় ১০০ অটোর। কেউ দু’ঘন্টা, আবার কেউ তিন ঘন্টা দাঁড়িয়ে। নিজেদের অটোর ২০ লিটারের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করে তবেই পাম্প ছাড়ছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *