March 2026 - Page 107 of 203 - 24 Ghanta Bangla News
Home

সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড

রবিবার ভোট ঘোষণার পর থেকেই বাংলায় আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। তবে, এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডি ব্লক অফিস থেকে টোটোতে করে টোটোয় করে সরকারি ত্রিপল নিয়ে যাওয়ার অভিযোগ। শীতলাতলা এলাকায় ৭৫টি ত্রিপল সহ টোটোটিকে আটক করেছে কুশমুণ্ডি থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলাশাসকের।

Home

BJP candidate Sumitra Chattopadhyay: ভোট ময়দানে বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য, বিজেপির টিকিটে নৈহাটিতে প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা: তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এবার ভোট ময়দানেও নেমে পড়লেন বঙ্কিমচন্দ্রের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়। সোমবার বিজেপি যে ১৪৪ জন প্রার্থী নাম ঘোষণা করেছে, সেখানে তাঁর নাম রয়েছে। নৈহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুমিত্র। বঙ্কিমচন্দ্রের ‘বন্দে মাতরম’-র সার্ধশতবর্ষ ঘটা করে পালন করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি, সংসদে ‘বন্দে মাতরম’ […]

Home

Arabul Islam : ‘অভিমানী’ আরাবুল, আইএসএফ-এ যোগ দিচ্ছেন আরাবুল ইসলাম?

ভোট বঙ্গে ফের দলবদল? বেশ কয়েকদিন ধরে আরাবুল ইসলামকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার শোনা যাচ্ছে, তৃণমূল ছাড়তে চলেছেন তিনি। সূত্রের খবর শওকত মোল্লার চাপে কোণঠাসা হয়ে তৃণমূব ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আরাবুল ইসলাম। মঙ্গলবারই আইএসএফ-এ তিনি যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরাবুল ইসলাম বলেন,”আমার বলার ভাষা নেই। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন […]

Home

বোর্ডের পুরস্কার বিতরণী মঞ্চে বড় ভুল, খাপ্পা ভক্তরা!

কলকাতা : রবিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল বিসিসিআই-এর নমন পুরস্কার। ভারতীয় ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের মাধ্যমে। ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের ক্যাপ্টেন শুবমান গিলকে দেওয়া হল বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার পেলেন গিল। তবে এই অনুষ্ঠানে গিলকে নিয়েই জড়িত এমন এক ঘটনা ঘটল, যা তাল কাটল […]

Home

CPIM: শুভেন্দুর ‘ডেরায়’ কে কে দাঁড়াচ্ছেন বামেদের?

তমলুক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা। বিশেষ করে কাঁথি–তমলুক এলাকাকে শুভেন্দুর গড় হিসাবে এক ডাকে মানুষ চেনেন-জানেন। মূলত, রাজনীতিতে গড় বলতে এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে কোনও নেতা বা দলের দীর্ঘদিনের শক্তিশালী প্রভাব থাকে। আর সেই অর্থে দেখতে গেলে শুভেন্দুদের গড় এই উপকূলের জেলা। সেইখানে কাকে দাঁড় করাল বামেরা? […]

Home

‘বন্দে ভারতের মতো দৌড়াবে ইন্ডিয়া পোস্ট’, পলকেই পৌঁছে যাবে আপনার পার্সেল!

কলকাতা : এই মুহূর্তে দেশে সবচেয়ে জরুরী পণ্য ডেলিভারি কোম্পানি হিসেবে নানা ই-কমার্স সংস্থাগুলোর নাম মাথায় আসে। মোবাইলে বুক করলেই মিনিটের মধ্যে বাড়ি বয়ে এসে ডেলিভারি করে দিয়ে যায় সংস্থার ডেলিভারি বয়রা। খাবার হোক বা জামা কাপড়, ফল হোক বা জলের বোতল – সবকিছুই এখন অনলাইনে ডেলিভারি করা হয়। এবার একই তালিকায় নাম লেখাল ইন্ডিয়া […]

Home

Bhabanipur: ‘২৯৪ আসনে একমাত্র প্রার্থী’ মমতাকে ভবানীপুরে আটকে রাখার কৌশল শুভেন্দুর?

কলকাতা: ২০২১-এ গোটা রাজ্যের নজর ছিল নন্দীগ্রামে। সবাইকে চমকে দিয়ে নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি ইতিহাস সবারই জানা। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জেতা হয়নি মমতার। পাঁচ বছর বাদে অনেক কিছু বদলেছে। কিন্তু এবারও হয়ত মমতার প্রতিপক্ষ থাকবে একই। কারণ ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে বিজেপি। আর রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, […]

Home

Dilip Ghosh: হিরণ ‘আউট’, ঘরে ফিরলেন দিলীপ

কলকাতা ও খড়্গপুর সদর: তিন বছর খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন তিনি। সাংসদ হওয়ায় বিধায়ক পদ ছাড়তে হয়েছিল। কিন্তু, খড়্গপুর সদরের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। আবার গত পাঁচ বছর তাঁর দলেরই হিরণ চট্টোপাধ্যায় খড়্গপুর সদরের বিধায়ক। এবার সেখানে বিজেপির টিকিট কে পাবেন, তা নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত হিরণকে ‘আউট’ করে খড়্গপুর সদরে ফিরলেন দিলীপ […]

Home

CPM Candidates: বামদের কোন-কোন হেভিওয়েট কোথা থেকে দাঁড়াচ্ছেন? এক নজরে দেখুন

কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার ভোটে বামেদের নতুন মুখ যেমন রয়েছে, তেমন রয়েছেন পুরনো মুখরা, রয়েছেন প্রবীণরাও। লড়াইয়ের ময়দানে আছেন কয়েকজন হেভি ওয়েটও। দেখে নিন তাঁদের তালিকা। যাদবপুরে প্রার্থী হচ্ছেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২০১৯-এর লোকসভা ভোটে […]

Home

মা হওয়ার পর রাজকীয় কামব্যাক পরিণীতির! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

নীরবে বিরতি কাটিয়ে ফের লাইমলাইটের দুনিয়ায় পা রাখলেন পরিণীতি চোপড়া। বিরতি হলেও সেটা নামমাত্র একজন নতুন মায়ের কাছে সেই সময়টা যে কতটা হাড়ভাঙা খাটুনির, তা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন নেই। গত অক্টোবর মাস থেকে ঠিক এই ‘ডায়াপার ডিউটি’তেই ব্যস্ত ছিলেন বলিউডের ‘ইশাকজাদে’ গার্ল পরিণীতি চোপড়া। তবে আর কতদিন? ছোট্ট নীরকে বাড়িতে রেখে ফের শুটিং […]