Arabul Islam : ‘অভিমানী’ আরাবুল, আইএসএফ-এ যোগ দিচ্ছেন আরাবুল ইসলাম?
ভোট বঙ্গে ফের দলবদল? বেশ কয়েকদিন ধরে আরাবুল ইসলামকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার শোনা যাচ্ছে, তৃণমূল ছাড়তে চলেছেন তিনি। সূত্রের খবর শওকত মোল্লার চাপে কোণঠাসা হয়ে তৃণমূব ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আরাবুল ইসলাম। মঙ্গলবারই আইএসএফ-এ তিনি যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে আরাবুল ইসলাম বলেন,”আমার বলার ভাষা নেই। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করেন, তখন ২৬ দিনই আমি সেখানে ছিলাম। কঠিন পরিস্থিতিতে দলটা করেছি। সেই দল আরাবুল ইসলামকে চিনতে পারল না। কোনওভাবে তাঁরা বুঝতে পারল না। তাই মনের দুঃখে তৃণমূল থেকে বিদায় নিচ্ছি। এখনও কিছু বলছি না। দুই একদিনের মধ্যে জানাব।” এই বিষয়ে নওশাদ কী বললেন শুনে নিন…