March 16, 2026 - 24 Ghanta Bangla News
Home

Mamata on EC: ‘ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার’ লিখে শুরু চিঠি, তারপরই মমতা নির্বাচন কমিশনারকে যা যা বললেন….

কলকাতা: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ পদে রদবদল। যা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। প্যানেল ছাড়াই কীভাবে নতুন অফিসারদের বসানো হয়েছে, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ঠ চিঠিতে কমিশনারকে ডিয়ার মিস্টার জ্ঞানেশ কুমার বলে উল্লেখ করেছেন মমতা। চিঠিতে তিনি লিখেছেন, “আমি অত্যন্ত […]

Home

DG-CP Change: সরানো হয়েছে পদ থেকে, সুপ্রতীম, মনোজ-পীযুষরা এবার কোথায় গেলেন?

কলকাতা: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ পদে রদবদল। অপসারিত মুখ্যসচিব থেকে DGP। সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। তবে এবার কোন দায়িত্ব সামলাবেন তাঁরা?  এক নজরে দেখে নেওয়া যাক সবটা। নবান্ন সূত্রে খবর, পীযুষ পাণ্ডেকে আবার ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ফিরিয়ে আনা হয়েছে। অপরদিকে, মনোজ ভার্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটির অতিরিক্ত পদে বসানো হল। সুপ্রতিম সরকার এডিজি […]

Home

Nadia: সিভিক ভলান্টিয়রের ২টো বিয়ে? সালিশি সভা থেকে বেরিয়েই আত্মহত্যা

নদিয়া: সিভিক ভলান্টিয়রের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য। বাড়িতে কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে অন্য যুবতীকে বিয়ের অভিযোগ। পাড়ায় সালিশি সভা চলাকালীন পালিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি সিভিক ভলান্টিয়র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুন পাড়া এলাকায়। ওই সিভিক ভলান্টিয়রের নাম সুজয় হালদার। তিনি শান্তিপুর থানায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, তাঁর বাড়িতে তার […]

Home

রাত সাড়ে ১২টায় নন্দিনীদের সরিয়ে দিয়ে আদতে লাভ কার?

কলকাতা: বিকেল ৪টেয় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ঠিক সাড়ে ৬ ঘণ্টা পরই শুরু ‘অ্য়াকশন’! ঘড়িতে রাত সাড়ে ১২টায় নোটিস দিয়ে সরানো হল মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে। ভোট আবহে আধিকারিকদের বদলির ঘটনা নতুন নয়। কিন্তু এবার যা ঘটল, তা বাংলায় কস্মিনকালেও ঘটেনি। কেন এমন সিদ্ধান্ত? নবান্নের দুই সবথেকে গুরুত্বপূর্ণ আইপিএস-কে সরিয়ে […]

Home

Supreme Court: ‘কেস ডায়েরি না পেলে NIA নিরপেক্ষ রিপোর্ট দেবে?’, বেলডাঙা মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

মুর্শিদাবাদ:  বেলডাঙার ঘটনায় কলকাতা হাইকোর্টের কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল রাজ‍্য। তবে, রাজ্যের আবেদন শুনল না সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি জয়মাল‍্য বাগচি বলেন, “কেস ডায়েরি না পেলে এনআইএ নিরপেক্ষভাবে কীভাবে রিপোর্ট দেবে?” প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “আমাদের মনে হয়েছে কলকাতা হাইকোর্ট রিজনেবল নির্দেশ দিয়েছে।” রাজ‍্যের তরফে আইনজীবী […]

Home

বাম-বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে প্রার্থী তালিকায় কী চমক দেবে TMC?

রবিবার বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২ দফায় বাংলায় ভোটগ্রহণ হবে। ২৩ ও ২৯ এপ্রিল। আর কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট ও বিজেপি। পদ্মশিবিরের প্রার্থী তালিকায় চমক শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুরে প্রার্থী হবেন। বাম ও বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা […]

Home

বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের

বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু, রবিবার কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্য পুলিশে বড় রদবদল করেছে নবান্ন। জানা গিয়েছে, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর প্রশ্ন উঠছে, ওই বদলির নির্দেশ কি কার্যকর হবে? এই নিয়ে […]

Home

মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ তৃণমূলের

বিকেলে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা। আর রাতেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল। নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে শুধু পদ থেকে সরানোই নয়, কমিশন নির্দেশ দিয়েছে, এই দু’জনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও পদেও বসানো যাবে না। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া […]

Home

Bengal Weather Latest Update: কলকাতা সহ এই জেলাগুলিতে লাল সতর্কতা, বেহালায় শিলাবৃষ্টি, সঙ্গে ঝড়

কলকাতা: অক্ষরে-অক্ষরে মিলছে পূর্বভাস। আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল কালবৈশাখী সঙ্গে বৃষ্টি হবে। আর তাই হল। রবিবারও দমকা বাতাস বয়েছে। আর সোমবারও দমকা বাতাসের সঙ্গে শুরু শিলাবৃষ্টি। কলকাতা-সহ একাধিক জায়গায় জারি হয়েছে লাল সতর্কতা। বেহালায় শুরু শিলাবৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিস বলছে, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অপরদিকে, […]

Home

আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?

বাংলায় ২ দফায় ভোটগ্রহণ হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হবে। এই আবহে কমিশন জানতে চেয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কোন কোন পুলিশ অফিসারের এলাকায় […]