CPIM: শুভেন্দুর ‘ডেরায়’ কে কে দাঁড়াচ্ছেন বামেদের? - 24 Ghanta Bangla News
Home

CPIM: শুভেন্দুর ‘ডেরায়’ কে কে দাঁড়াচ্ছেন বামেদের?

CPIM: শুভেন্দুর ‘ডেরায়’ কে কে দাঁড়াচ্ছেন বামেদের?

তমলুক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা। বিশেষ করে কাঁথি–তমলুক এলাকাকে শুভেন্দুর গড় হিসাবে এক ডাকে মানুষ চেনেন-জানেন। মূলত, রাজনীতিতে গড় বলতে এমন একটি অঞ্চলকে বোঝায় যেখানে কোনও নেতা বা দলের দীর্ঘদিনের শক্তিশালী প্রভাব থাকে। আর সেই অর্থে দেখতে গেলে শুভেন্দুদের গড় এই উপকূলের জেলা। সেইখানে কাকে দাঁড় করাল বামেরা?

তমলুকে লড়াই করবেন সিপিআই প্রার্থী নবেন্দু ঘড়া। অপরদিকে ময়নায় লড়ছেন সিপিআই প্রার্থী স্বপন বর্মন। সিপিএম-এর অশোক পাত্র লড়ছেন হলদিয়া থেকে। আবার পটাশপুরে লড়বেন সৈকত গিরি। তিনি সিপিআই প্রার্থী। কাঁথি উত্তর অর্থাৎ যেখানে শুভেন্দু অধিকারীর বাড়ি, তাঁর এলাকায় লড়ছেন সিপিএম-এর সুতনু মাইতি অন্যদিকে, কাঁথি দক্ষিণে সিপিআই প্রার্থী তেহরান হোসেন লড়বেন। অশোক কুমার মাইতি রাম নগরে লড়াই করবেন।

মূলত, রামনগর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, কাঁথি পূর্ব ,খেজুরি, এগরা, তমলুকে অধিকারী পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব রয়েছে। শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীরাও এখানকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের পর এই এলাকায় শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সেখানেই এবার প্রার্থী দিল বামেরা।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *