মা হওয়ার পর রাজকীয় কামব্যাক পরিণীতির! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? - 24 Ghanta Bangla News
Home

মা হওয়ার পর রাজকীয় কামব্যাক পরিণীতির! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

Spread the love

মা হওয়ার পর রাজকীয় কামব্যাক পরিণীতির! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

নীরবে বিরতি কাটিয়ে ফের লাইমলাইটের দুনিয়ায় পা রাখলেন পরিণীতি চোপড়া। বিরতি হলেও সেটা নামমাত্র একজন নতুন মায়ের কাছে সেই সময়টা যে কতটা হাড়ভাঙা খাটুনির, তা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন নেই। গত অক্টোবর মাস থেকে ঠিক এই ‘ডায়াপার ডিউটি’তেই ব্যস্ত ছিলেন বলিউডের ‘ইশাকজাদে’ গার্ল পরিণীতি চোপড়া। তবে আর কতদিন? ছোট্ট নীরকে বাড়িতে রেখে ফের শুটিং ফ্লোরে পা রাখলেন অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই তাঁর প্রথম রাজকীয় কামব্যাক।

মুম্বইয়ের এক স্টুডিওর বাইরে যখন পরিণীতির ভ্যানিটি ভ্যানের দরজাটা খোলা হয়, পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। পরনে ধূসর রঙের র‍্যাপ-স্টাইল মিডি ড্রেস, চোখে বড় সানগ্লাস আর পায়ে কালো পেন্সিল হিল— পরিণীতি বুঝিয়ে দিলেন, মা হওয়ার পর গ্ল্যামারে বিন্দুমাত্র মরচে ধরেনি তাঁর। উল্টে চোখেমুখে ধরা দিয়েছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ভ্যান থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন, হাসেন আর তারপর সেই চেনা মেজাজে এগিয়ে গেলেন সেটের দিকে। তাঁর সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন ইমরান খান। অভিনেত্রীকে দেখে কারোর মনেই হয়নি, মাঝে কয়েকমাসের লম্বা একটা গ্যাপ ছিল তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কাজে ফেরার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু পুরোদমে ছুটি উপভোগ করেছেন পরিণীতি। স্বামী রাঘব চাড্ডা আর ছেলে নীরের সঙ্গে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন এক আত্মীয়ের বিয়েতে। সেখানে সমুদ্র সৈকতে নীল আর রাঘবের সঙ্গে কাটানো তাঁর সেই সব মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। সেই ছুটির আমেজ গায়ে মেখেই এবার কোমর বেঁধে কাজে নামলেন তিনি।

২০২৩-এর সেপ্টেম্বরে রাজকীয় বিয়ে, আর তার ঠিক পরেই ‘অমর সিং চমকিলা’ ছবিতে তাঁর অনবদ্য অভিনয়— পরিণীতি বরাবরই ছক ভাঙতে ভালোবাসেন। মা হওয়ার পর বলিউডের নায়িকারা কখনও কখনও হারিয়ে যান লাইমলাইট থেকে, কিন্তু পরিণীতি প্রমাণ করেছেন যে ঘর আর বাইরে— দু’টোই সমান তালে সামলানো সম্ভব। যদিও তিনি নতুন কোনও সিনেমার শুটিং শুরু করলেন নাকি স্রেফ কোনও বিজ্ঞাপনের কাজ, তা নিয়ে এখনও সাসপেন্স বজায় রেখেছেন। তবে যে প্রজেক্টই হোক না কেন, প্রিয় অভিনেত্রীকে ফের ফ্লোরে ফিরতে দেখে দারুণ খুশি তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *