সবার চোখ লুকিয়ে থিয়েটারে ধুরন্ধর দেখলেন ইয়ামি গৌতম! জানেন কেন? - 24 Ghanta Bangla News
Home

সবার চোখ লুকিয়ে থিয়েটারে ধুরন্ধর দেখলেন ইয়ামি গৌতম! জানেন কেন?

সবার চোখ লুকিয়ে থিয়েটারে ধুরন্ধর দেখলেন ইয়ামি গৌতম! জানেন কেন?

ক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। সাধারণ দর্শকদের উন্মাদনার মাঝেই এবার চুপিচুপি প্রেক্ষাগৃহে হাজির হলেন খোদ বলিউড তারকা ইয়ামি গৌতম। তবে কোনও ভিআইপি স্ক্রিনিং নয়, বরং সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়েই স্বামীর তৈরি এই সিনেমা উপভোগ করলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার ইয়ামির বোন সুরিলি গৌতম একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি হাউসফুল সিনেমা হলে সাধারণ দর্শকদের মাঝেই বসে আছেন ইয়ামি। তবে পরিচয় গোপন রাখতে তিনি বেশ সচেষ্ট ছিলেন। দর্শকদের নজর এড়াতে ইয়ামি বারবার ওড়না বা হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করছিলেন। এমনকি সুরিলি যখন ভিডিওটি করছিলেন, তখন ইয়ামি আঙুল দিয়ে মুখে কুলুপ আঁটার ইশারা করেন, যাতে কেউ তাঁকে চিনতে না পারে।

ভিডিওটি শেয়ার করে সুরিলি লেখেন, “আরও একটি মাস্টারপিস তৈরির জন্য আদিত্য ধরকে কুর্নিশ! আমরা তোমার জন্য গর্বিত। আর আমার সুন্দরী বোন ইয়ামি গৌতম, যে আদিত্যর শক্তির স্তম্ভ এবং সৌভাগ্যের প্রতীক। এবার শুধু উৎসব পালন করার সময়।”

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পরিচালক আদিত্য ধর ইয়ামির স্বামী। গত বছরের ডিসেম্বরে এই সিরিজের প্রথম ভাগ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া মিলেছিল। ১৯ মার্চ মুক্তি পাওয়া এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এ ইয়ামিকে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। ছবিতে তিনি একজন নার্সের ভূমিকায় অভিনয় করেছেন। এর আগে আদিত্য ধর ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করে নজর কেড়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *