March 27, 2026 - 24 Ghanta Bangla News
Home

SIR: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর- এর  দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাতে সাড়ে এগারোটার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন।  তবে এখনও কত নামের নিষ্পত্তির তালিকা বার হয়েছে, সেই সংখ্যা কমিশনের তরফে জানানো হয়নি। জানা যায়নি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও। বিস্তারিত আসছে…

Home

Ranaghat: ‘ভুল করে মুখ্যমন্ত্রীর ছবি রানাঘাটের ভোট প্রশিক্ষণকেন্দ্রে’, বিডিও-কে শোকজ, সাসপেন্ড ২ কর্মী, দায়ের FIR

নদিয়া: রানাঘাটে শিক্ষককে মারধরের অভিযোগ। ঘটনায় সাসপেন্ড ২ কর্মী, শোকজ করা হয়েছে বিডিও-কেও। রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে বিধানসভা ভোটের প্রশিক্ষণ চলাকালীন রাজ্য সরকারের প্রচারমূলক ভিডিয়ো দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের প্রতিবাদ করায় সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষককে আটকে রেখে বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে […]

Home

EC: যাদের নামে জামিন অযোগ্য ধারা, তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির নির্দেশ কমিশনের, সর্ব স্তরের পুলিশকে আরও একগুচ্ছ অর্ডার

কলকাতা: ভোটের মুখে রাজ্য পুলিশের শীর্ষকর্তা থেকে নিচু স্তরের কর্মীদের একগুচ্ছ নির্দেশ দিল কমিশন। জামিনঅযোগ্য পরোয়ানা কার্যকর করা নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত নির্বাচনের সময় যে সব অপরাধমূলক মামলা হয়েছিল সেগুলির তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এসডিপিও-দেরও। পুলিশ […]

Home

বিজেপি প্রার্থীর হাত ধরে কেঁদে ফেললেন তৃণমূল নেতার মা, দেখুন কী বললেন?

শুক্রবার সিউড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করছিলেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। ১৮ নম্বর ওয়ার্ডে তিনি প্রচারে যেতেই এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা রবি সাহার মা শান্ত সাহা। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায়। জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন  তৃণমূল নেতার মা। শুধু বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করাই নয়, শাসকদলের বিরুদ্ধে […]

Home

Malda: সাপ্লিমেন্টারি তালিকায় লাভলির নাম, বাড়ছে রাজনৈতিক তরজা

মালদহ: বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত লাভলি খাতুনের নাম সাপ্লিমেন্টারি ভোটের তালিকায়। জ্বলজ্বল করছে তাঁর নাম। কী করে হয়? এই প্রশ্ন যেমন বিরোধীরা তুলছে, তেমনই এই বিষয়কে নিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছে তৃণমূলও। নতুন করে ফের লাভলি খাতুন নিয়ে শোরগোল মালদহে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও করল বিজেপি। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার […]

Home

PM Narendra Modi: সঙ্কটের সময়ে সকলকে ‘টিম ইন্ডিয়া’ হিসাবে লড়ার বার্তা মোদীর, কালোবাজারি-মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

নয়া দিল্লি: দেশবাসীকে প্রস্তুত থাকার বার্তা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে এই সঙ্কটজনক পরিস্থিতি থেকে দেশকে বের করতে সকলকে “টিম ইন্ডিয়া” হিসাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেন তিনি। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের নাগরিকদের স্বার্থ রক্ষা, শিল্প ও আমদানি ধারাবাহিকতা বজায় রাখা সরকারের মূল অগ্রাধিকার […]

Home

Trinamool Worker: বিনপুরে অভিষেকের সভা থেকে ফেরার পথে অসুস্থ তৃণমূল কর্মী, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না

ঝাড়গ্রাম: প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের তিন প্রান্তে প্রচারে নামতে দেখা যায় তাঁকে। তিন জায়গাতেই দেখা যায় জনজোয়ার। এরইমধ্যে অভিষেকের সভা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামের বিনপুরে। মৃত কর্মীর নাম গেডু সিং (৪৯)। তিনি বিনপুরের সন্দাপাড়া অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। […]

Home

Basanti IC: কোপের মুখে IC, বাসন্তীর দায়িত্ব নিলেন EB-র অফিসার

দেবব্রত মণ্ডল:  বাসন্তীতে বিজেপি প্রার্থীর প্রচারে অশান্তির ঘটনায় এবার নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। সরাসরি কমিশনের কোপে পড়লেন বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে কমিশন। সাসপেনশন অর্ডারে স্পষ্ট জানানো হয়েছে, আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। শুক্রবার বিকালেই রাজ্যের মুখ্য সচিবকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কমিশন। অভিজিৎ পালের জায়গায় বাসন্তী […]

Home

Suvendu Adhikari: নন্দীগ্রামে রামনবমীর মিছিলে শুভেন্দুকে জল-ফল খাওয়ালেন মুসলিমরা

নন্দীগ্রাম: মুসলিমদের ভোট তাঁরা পান না। একাধিকবার বলতে শোনা গিয়েছে তাঁকে। তবে ‘রাষ্ট্রবাদী মুসলিমদের’ কাছে বিজেপিকে ভোটদানেরও আহ্বান জানিয়েছেন। সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামনবমীর মিছিলে শুক্রবার সম্প্রীতির ছবি দেখা গেল নন্দীগ্রামে। এদিন রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের জল-ফল খাওয়ালেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। শুভেন্দুকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে জল-ফল খাওয়ালেন মুসলিমরা। আর এই দৃশ্যকে হাতিয়ার করেই শাসকদলকে নিশানা […]

Home

ISIS ও আল-কায়েদার সঙ্গে যোগ? গভীর রাতে বাঁকুড়ার যুবককে তুলে নিয়ে গেল তেলেঙ্গানার পুলিশ

বাঁকুড়া: খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জঙ্গি যোগের সন্দেহে মীর আসিফ আলি নামে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশের এসটিএফ। স্থানীয় পুলিশের সহযোগিতায় এসটিএফ দু’দিন আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায়। তখনই তাঁকে আটক করা হয়।  জানা গিয়েছে, আন্তর্জাতিক আইএসআইএস ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি তেলেঙ্গানায় তিন জনকে গ্রেফতার […]