Trinamool Worker: বিনপুরে অভিষেকের সভা থেকে ফেরার পথে অসুস্থ তৃণমূল কর্মী, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না - 24 Ghanta Bangla News
Home

Trinamool Worker: বিনপুরে অভিষেকের সভা থেকে ফেরার পথে অসুস্থ তৃণমূল কর্মী, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না

Spread the love

Trinamool Worker: বিনপুরে অভিষেকের সভা থেকে ফেরার পথে অসুস্থ তৃণমূল কর্মী, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হল না

ঝাড়গ্রাম: প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের তিন প্রান্তে প্রচারে নামতে দেখা যায় তাঁকে। তিন জায়গাতেই দেখা যায় জনজোয়ার। এরইমধ্যে অভিষেকের সভা থেকে ফেরার পথে তৃণমূল কর্মীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামের বিনপুরে। মৃত কর্মীর নাম গেডু সিং (৪৯)। তিনি বিনপুরের সন্দাপাড়া অঞ্চলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

এদিন বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে পড়িহাটি প্রগতি সংঘের মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন গেডু সিং। তাঁকে দ্রুত বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসহ্য গরমের জেরে বা হৃদরোগের কারণেই এই আকস্মিক মৃত্যু। 

ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মন্ত্রী। যান ব্লক সভাপতিও। তাঁরা মৃত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। দলের পক্ষ থেকে সবরকম সহায়তারও আশ্বাস দেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন অপেক্ষা রিপোর্টের।  

উল্লেখ্য, এদিন বিনপুরের এই সভা ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দুটি কর্মসূচি রয়েছে— পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। তবে প্রচারের এই ব্যস্ততার মাঝেই এক কর্মীর অকাল মৃত্যুতে ঘাসফুল শিবিরে নেমে এসেছে বিষাদের ছায়া। শোকের ছায়া মৃতের পরিবারেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *