Kolkata Fire | কোথায় Mirza Ghalib Street-এর হোটেল শিখা ইন-এর মালিক বীরেশ্বর মিত্র?
মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে, তার ঠিক উল্টো দিকেই রয়েছে একই মালিকের আরও একটি হোটেল। অগ্নিকাণ্ডের পরে এই হোটেলের ম্যানেজার একাধিকবার মালিক বীরেশ্বর মিত্রকে ফোন করেন বলে জানা গিয়েছে। তবে ফোনে মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।