Donald Trump: তাঁকে নাকি সুপ্রিম লিডার বানাতে চায় ইরান! ‘নো, থ্যাঙ্ক ইউ’ বলেছেন ট্রাম্প - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: তাঁকে নাকি সুপ্রিম লিডার বানাতে চায় ইরান! ‘নো, থ্যাঙ্ক ইউ’ বলেছেন ট্রাম্প

Spread the love

Donald Trump: তাঁকে নাকি সুপ্রিম লিডার বানাতে চায় ইরান! ‘নো, থ্যাঙ্ক ইউ’ বলেছেন ট্রাম্প

ওয়াশিংটন: ইরান মানছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-ও থামার পাত্র নন। তেহরান যতই দাবি খারিজ করুক, তাঁর দাবি, যুদ্ধ থামাতে ইরানের সঙ্গে আলোচনা চলছে।

রিপাবলিকান ফান্ডরেইজারে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরানের নেতৃত্ব তাঁকেই ইসলামিক রিপাবলিকের পরবর্তী সুপ্রিম লিডার (Iran Supreme Leader) হওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন।  

ট্রাম্প বলেন, “আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। ওরা বলছে, আমরা চাই না। আমরা আপনাকে পরবর্তী সুপ্রিম লিডার বানাতে চাই। নো, থ্যাঙ্ক ইউ। আমি চাই না।

যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইকে নিকেশ করে আমেরিকা-ইজরায়েল। তাঁর ছেলে মোজতাবা খামেনেইকে সুপ্রিম লিডার বানানো হয়েছে। তবে তারপর থেকে আর খামেনেইকে দেখা যায়নি। জল্পনা, আমেরিকার হামলায় মোজতাবা আহত হয়েছেন।

ট্রাম্প বলেন, “আমি বলছি, আমরা বড় সড় জয়ের মুখে। ইরান ও মধ্য প্রাচ্য়ে আমরা যা করছি, তা কেউ কখনও করেনি। আমরা আলোচনা করছি। ওরা প্রবলভাবে চায় যে আমরা চুক্তি করি। কিন্তু ওরা ভয় পাচ্ছে এটা বলতে কারণ ওদের নিজেদের লোকজনদের হাতেই খুন হতে হবে। ওরা ভয় পাচ্ছে যে আমাদের হাতে নিকেশ হবে।”

প্রসঙ্গত, যুদ্ধ থামাতে ১৫ পয়েন্টের যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। তাতে ইরানের পরমাণু প্রোগ্রাম বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করা এবং হরমুজ প্রণালী খোলার কথা বলা হয়েছে। যদিও তেহরান প্রকাশ্যেই এই দাবি খারিজ করে দিয়েছে। তাদের কথায়, এমন কোনও আলোচনাই হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *