Diljit Dosanjh’s Gir Safari and Luxurious Aramness Gir Resort Stay
গির রিজার্ভ ফরেস্টের ভিতরে অবস্থিত Aramness Gir National Park এমন একটি ইকো-লজ, যা একেবারে প্রকৃতির কোলেই গড়ে উঠেছে। যার নাম রাখা হয়েছে ‘আরাম’ (বিশ্রাম) এবং ‘নেস’ (মালধারি ভাষায় ছোট বসতি)। এখানে রয়েছে ১৮টি কোঠি রয়েছে, যার মধ্যে ১৫টি স্ট্যান্ডার্ড এবং ৩টি ফ্যামিলি ইউনিট।
-
রাজকীয় ইকো-ডিজ়াইন: দু’তলার এই কুটিরগুলোতে রয়েছে নিজস্ব প্রাইভেট পুল, ছায়াঘেরা উঠোন, আউটডোর শাওয়ার এবং ভিন্টেজ টেক্সটাইলের ছোঁয়া। কচ্ছের ঐতিহ্যবাহী মাড-অ্যান্ড-মিরর কাজের সঙ্গে ব্রাস ও কাঠের কারুকার্য এর অন্দরসজ্জাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
-
বিলাসবহুল খরচ: বনের মাঝে এমন আভিজাত্য ও পরিবেশবান্ধব সুযোগ-সুবিধা উপভোগ করার জন্য খরচও বেশ চড়া। বিলাসবহুল এই হাভেলিতে এক রাত থাকতে খরচ শুরু হয় ১,০০,০০০ টাকা থেকে।