Leander Paes: বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার পেজ - 24 Ghanta Bangla News
Home

Leander Paes: বিজেপিতে যোগ দিতে পারেন লিয়েন্ডার পেজ

সাড়ে ৪ বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তাও আবার গোয়ায় গিয়ে। ভোটের বাংলায় এবার কি দলবদল করছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে প্রাক্তন টেনিস তারকার সাক্ষাৎ ঘিরে এই জল্পনা বেড়েছে। বিজেপি সূত্রে খবর, বৈঠক ইতিবাচক হয়েছে। তবে প্রকাশ্যে কোনও পক্ষই মুখ খোলেননি।

২ দিনের সফরে বাংলায় এসেছেন নিতিন নবীন। দলের সাংগঠনিক হাল হকিকত খতিয়ে দেখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরই মধ্যে গতকাল লিয়েন্ডার পেজ সাক্ষাৎ করেন নিতিন নবীনের সঙ্গে। লিয়েন্ডার কি তবে বিজেপিতে যোগদান করবেন? জল্পনা বাড়ছে। অনেকেই দাবি করছেন, নিতিন নবীনের সঙ্গে লিয়েন্ডারের বৈঠক ইতিবাচক হয়েছে। অনেক দূর কথাবার্তা এগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *