West Bengal Election 2026 Live: উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক-শুভেন্দু; ভোটবঙ্গে বাড়ছে প্রচারের উত্তাপ - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক-শুভেন্দু; ভোটবঙ্গে বাড়ছে প্রচারের উত্তাপ

West Bengal Election 2026 Live: উত্তরবঙ্গে মমতা, নন্দীগ্রামে অভিষেক-শুভেন্দু; ভোটবঙ্গে বাড়ছে প্রচারের উত্তাপ

Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। দুই দফায় রাজ্যের ভোট। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। অর্থাৎ প্রথম দফার ভোটের আর একমাসও বাকি নেই। তৃণমূল ২৯১টি আসনে লড়ছে। এবং তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৩৮টি আসন বাদে বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বামেরাও বেশিরভাগ আসনে প্রার্থীর নাম জানিয়েছে। হুমায়ুন কবীর আম জনতা উন্নয়ন পার্টি ও আইএসএফ-ও তাদের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নাম জানিয়েছে। তবে এখনও বাংলায় একজন প্রার্থীর নামও ঘোষণা করেনি কংগ্রেস। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার শুরু করেছে। আবার এসআইআর নিয়ে এখনও চাপানউতোর জারি। এই পরিস্থিতিতে বুধবার রাজ্যজুড়ে কোথায় কী হচ্ছে, প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *