March 25, 2026 - 24 Ghanta Bangla News
Home

Bongaon Local: চলন্ত ট্রেনেই মাথা ফাটল যাত্রীর, ভরসন্ধ্যায় বনগাঁ লোকালে তুমুল উত্তেজনা

কলকাতা: বনগাঁ লোকাল মানেই তুমুল ভিড়। বুধবারও তার ব্যতিক্রম ছিল না। এরই মধ্যে দুই যাত্রীর সংঘর্ষে রীতিমতো উত্তেজনা ছড়াল ট্রেনের কামরায়। এক যাত্রীর বিরুদ্ধে আর এক যাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। আর এই ঘটনার পরই অভিযুক্তের উপর চড়াও হয় উত্তেজিত যাত্রীরা। তাঁকেও যাত্রীদের হাতে মার খেতে হয় বলে অভিযোগ। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ […]

Home

LPG Crisis: ভারতে জ্বালানি সঙ্কট কতটা, হরমুজ প্রণালী থেকে কত জাহাজ আসছে, সব জানাল কেন্দ্র

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। এলপিজি সঙ্কট নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। মূল্যবৃদ্ধিও হয়েছে ইতিমধ্যেই। এবার সেই পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলল কেন্দ্র। কী পরিস্থিতি, কতটা সঙ্কট, ভারতের অবস্থান কী, সব তথ্যই এদিন তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে। বুধবার বৈঠকের শুরুতেই বিদেশ সচিব বিক্রম মিশ্রি একটি প্রেজেন্টেশন দিয়েছেন। […]

Home

Mamata And Suvendu: একই দিনে মমতা-শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে জমা পড়ল অভিযোগ

সৌরভ গুহ ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। পাল্টা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলও। দুই রাজনৈতিক দলের হেভিওয়েট দুই প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানোয় সরগরম রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কী অভিযোগ? আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুরের প্রার্থী মমতা। আদর্শ আচরণ […]

Home

Calcutta High Court: ‘ভাবমূর্তি নষ্ট হতে পারে’, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘ব্যক্তিত্বের অধিকার’ রক্ষায় নির্দেশ হাইকোর্টের

কলকাতা: অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিত্বের অধিকার রক্ষায় অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক সংস্থার বিরুদ্ধে করা মামলায় স্বস্তি পেলেন অভিনেতা। দিনের পর দিন না জানিয়ে তাঁর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ তুলে মামলা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। ‘মশালা মামাজি’ নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ […]

Home

Bank: ব্যাঙ্ক ভুল বুঝিয়ে কিছু গছিয়ে দিচ্ছে না তো? ফিনান্সিয়াল মিস-সেলিং-এর শিকার হলে কী করবেন

শমিতা সাহা, কলকাতা: কিনতে গিয়েছিলেন এনপিএস (NPS), কিনে এনেছেন ULIP (Unit Linked Insurance Plan)? আপনি মিস-সেলিং-এর (ভুল বিক্রির) শিকার হচ্ছেন না তো? মিস-সেলিং এর অর্থ হল, আপনাকে সঠিক তথ্য না জানিয়ে ব্যাঙ্কের দ্বারা অপ্রয়োজনীয় পণ্য গছিয়ে দেওয়া। ধরুন আপনি NPS কিনতে চাইছেন, সঙ্গে আপনাকে একটি ইন্স্যুরেন্স পলিসি নিতে বাধ্য করা হল। ঠিক সেই মুহূর্তে ব্যাঙ্ক […]

Home

Nandigram: নন্দীগ্রামে রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে ডিজে বাজবেছ: অভিষেক

নন্দীগ্রাম: রাজ্যের যে সব আসনগুলিতে এবার বিশেষভাবে নজর থাকবে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে এবার তৃণমূলের হাতিয়ার শুভেন্দুরই একসময়ের ছায়াসঙ্গী। ঘাঁটি ধরে রাখতে পারবেন শুভেন্দু? নাকি পুরনো সঙ্গী পবিত্রর কাছে হার মানতে হবে, সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। বুধবার সেই নন্দীগ্রামে গিয়েই ডিজে বাজানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পবিত্র […]

Home

BJP Candidate List: পানিহাটিতে প্রার্থী রত্না দেবনাথ, তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির

কলকাতা: তৃতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় ১৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পানিহাটি কেন্দ্র নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী করা হল রত্না দেবনাথকে। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবিস্তারে আসছে…

Home

১১ নম্বর জার্সি, কালো আর্মব্যান্ড, উদ্বোধনী ম্যাচে অন্য চেহারা চিন্নাস্বামীর!

কলকাতা : দিন দুয়েক আগেই আরসিবি নিয়ে নতুন খবর শোনা গিয়েছিল। যেখানে তারা চিন্নাস্বামী দুর্ঘটনায় নিহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একগুচ্ছ নিয়মে শ্রদ্ধাজ্ঞাপন করবে। গতবছর আইপিএলে ট্রফি সেলিব্রেশনের সময় চিন্নাস্বামীর বাইরে ১১ জন সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনার পরেই বিতর্কের মুখে পড়ে বেঙ্গালুরুর স্টেডিয়াম। আগে খুব বিতর্ক হয়েছিল কিন্তু অবশেষে কর্নাটক সরকার চিন্নাস্বামীতেই আরসিবিকে খেলার […]

Home

Suvendu Adhikari: পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু

‘অবকি বার ২০০ পার’, একুশের বিধানসভা নির্বাচনে বহু চর্চিত একটি স্লোগান। এই স্লোগানকে ভর করেই শাসকদলের বিরুদ্ধে ঝাঁপিয়েছিল বিজেপি। অবশ্য তাদের থামতে হয়েছিল ৭৭-এ। এবার ভোট শুরুর আগেই বিজেপির আসন সংখ্যা বলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চ্যালেঞ্জ, এবারের নির্বাচনে ১৭৭+ আসন পাবে বিজেপি। শুভেন্দুর চ্যালেঞ্জ, “এক হল ভারতীয় জনতা পার্টি […]

Home

Gas Booking: গ্যাস বুকিংয়ে সত্যিই কি বদল এসেছে কোনও? ভিডিয়ো থেকে জানুন

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিপর্যস্ত গোটা বিশ্ব। এলপিজি সঙ্কট দেখা দিয়েছে। এদিকে গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন, এলপিজি বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। এবার থেকে ৩৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক (LPG Cylinder Booking) করা যাবে। ওদিকে কেন্দ্রের দাবি, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান […]