Suvendu Adhikari: পটাশপুরের সভা থেকে ফের ভবানীপুরের রেজাল্ট বললেন শুভেন্দু
‘অবকি বার ২০০ পার’, একুশের বিধানসভা নির্বাচনে বহু চর্চিত একটি স্লোগান। এই স্লোগানকে ভর করেই শাসকদলের বিরুদ্ধে ঝাঁপিয়েছিল বিজেপি। অবশ্য তাদের থামতে হয়েছিল ৭৭-এ। এবার ভোট শুরুর আগেই বিজেপির আসন সংখ্যা বলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চ্যালেঞ্জ, এবারের নির্বাচনে ১৭৭+ আসন পাবে বিজেপি।
শুভেন্দুর চ্যালেঞ্জ, “এক হল ভারতীয় জনতা পার্টি এবারে প্রচণ্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করছে। ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না।” ভোটারদের উদ্দেশে শুভেন্দুর সমীকরণ, “২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন।”