Haldibari: লঙ্কার দর কমিয়ে দেওয়া হচ্ছে, মমতার সভাস্থলের অদূরেই চাষিদের বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

Haldibari: লঙ্কার দর কমিয়ে দেওয়া হচ্ছে, মমতার সভাস্থলের অদূরেই চাষিদের বিক্ষোভ

Spread the love

Haldibari: লঙ্কার দর কমিয়ে দেওয়া হচ্ছে, মমতার সভাস্থলের অদূরেই চাষিদের বিক্ষোভ

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর তিনটি সভা রয়েছে তাঁর। তার মধ্যেই কৃষকদের বিক্ষোভে উত্তাল হলদিবাড়ি। আলু নিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে চাষিরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ, আলুর সঠিক দাম পাচ্ছেন না তাঁরা। রাস্তায় আলু ফেলেও বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্যের একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়ে আলু চাষির আত্মহত্যার খবরও উঠে এসেছে। এরই মধ্যে পথে এবার লঙ্কাচাষিরাও। কৃষক বিক্ষোভে উত্তাল হলদিবাড়ি। একদিকে মুখ্য়মন্ত্রী সভা করছেন, অনতিদূরে হলদিবাড়িতেই পথে বসে বিক্ষোভ দেখাচ্ছেন লঙ্কা চাষিরা।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফল চলাকালীন ফড়িয়াদের সিন্ডিকেট দাপট। আর এর জেরে উপযুক্ত দাম না পেয়ে লঙ্কা চাষিদের বিক্ষোভ। বিক্ষোভ সামাল দিতে দিয়ে হিমসিম খাচ্ছে পুলিশ। কৃষকদের অভিযোগ, সিন্ডিকেটের তরফে মঙ্গলবার মাইকিং করে বলা হয়, বুধবার বেলা ১২ টা থেকে লঙ্গা কেনা হবে। কিন্তু তলে তলে ফড়িয়ারা বুধবার সকালে ১৮০০ টাকা মন দরে লঙ্কা কিনে নেয়। এরপর ১২টা নাগাদ যখন কৃষকেরা যান ফসল নিয়ে,  তখন লঙ্কার দাম কমিয়ে দিয়ে ১০০০ টাকা মন প্রতি দর দেওয়া হয়।

আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকেরা। তাঁরা শহরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় চাষিদের। বিক্ষোভ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *