IPL : প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, একগুচ্ছ নতুন নিয়ম বোর্ডের! - 24 Ghanta Bangla News
Home

IPL : প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, একগুচ্ছ নতুন নিয়ম বোর্ডের!

Spread the love

IPL : প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, একগুচ্ছ নতুন নিয়ম বোর্ডের!

কলকাতা : আর পাঁচদিন পর শুরু হয়ে যাচ্ছে আইপিএল। মাঠে দেখা যাবে কোহলি থেকে ধোনির মতো তারকাদের। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক দল। শেষমুহূর্তের প্র্যাকটিসে দেখে নেওয়া হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের। তবে চোট সমস্যায় ভুগছে কেকেআর, আরসিবি, হায়দ্রাবাদের মতো দলগুলি। চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাবে না তারা। ইতিমধ্যেই আইপিএল নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিসিসিআই। এর আগেও বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল কিন্তু এই লিস্টে প্রত্যেক দলের জন্যই বেশ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

  • প্রধান পিচের দুই দিকে একটা করে সাইড উইকেট পাবে প্রতিটি দল। অর্থাৎ, দুটো প্র্যাকটিস সাইড পাবে দলগুলি। দুটো টিম একসঙ্গে ট্রেনিং করলে তারা দুটো করে উইকেট পাবে।
  • ওপেন নেটে প্র্যাকটিস করা যাবে না।
  • ম্যাচের দিন মাঠে কোনও দল প্র্যাকটিস করতে পারবে না। এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বোর্ড।
  • টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক দলের যে যে সদস্যদের কাছে অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে, তারাই ড্রেসিংরুমে ঢোকার অনুমতি পাবে।
  • যদি দুই দলের প্র্যাকটিস চলাকালীন একদল আগে প্র্যাকটিস শেষ করে ফেলে, তাহলে সেই দলের ব্যবহৃত পিচ অন্য দল ব্যবহার করতে পারবে না।
  • প্রত্যেক দলকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটার যেন এলইডি বোর্ডে বল না মারেন। তাঁদের জন্য নির্ধারিত হিটিং নেট থাকে, সেখানেই যেন বল মারা হয়।
  • অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপধারী-রা কমপক্ষে ম্যাচের প্রথম ২ ওভার তাঁদের জন্য নির্ধারিত টুপি পরবেন। এর প্রধান কারণ যাতে টিভি ও ওটিটি ব্রডকাস্টার-রা তাঁদের ছবি ও ভিডিও তুলতে ও রেকর্ড করতে পারেন।
  • পুরস্কার বিতরণী মঞ্চে ফ্লপি (আম্পায়াররা যে ধরণের টুপি পরেন) ও স্লিভলেস জার্সি পরে আসা যাবে না। প্রথমবার এই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে সতর্ক করা হবে কিন্তু একই ভুল আবার করলে আর্থিক জরিমানা করা হবে।
  • এলইডি বোর্ডের সামনে প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা বসতে পারবেন না।
  • ম্যাচের দিন প্রত্যেক দলের ১২ জন সদস্য মাঠে আসার অনুমতি পাবেন। এর মধ্যে থাকবেন টিম ডক্টরও।
  • প্লেয়ারদের পরিবাররা ম্যাচ প্র্যাক্টিস দেখতে এলে আলাদা গাড়িতে মাঠে আসবেন। তাঁদের প্র্যাক্টিস দেখতে হবে হসপিটালিটি বক্স থেকে।
  • প্র্যাক্টিসে আসার সময় প্রত্যেক দলকে নির্ধারিত টিমবাসে করেই আসতে হবে। তবে প্লেয়াররা দুই ভাগে মাঠে আসতে পারেন।

২৮ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি রজত পাতিদারের আরসিবি ও ঈশান কিশানের হায়দ্রাবাদ। গতবারের মতো এইবারেও ট্রফি জিততে মরিয়া কোহলিরা। তবে এই ম্যাচের আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন একদল সমর্থক। তাঁদের প্রশ্ন, যেখানে এই মুহূর্তে গ্যাসের এই আকাল, সেখানে আইপিএল আয়োজন করা কতটা যুক্তিযুক্ত? কারন যাওয়া-আসায় খরচ হয় গ্যাস। যদিও এসব প্রশ্নকে পাত্তা দিচ্ছে না ক্রিকেট দুনিয়া। প্রথম দফার তালিকায় মাত্র ২০টি ম্যাচের ঘোষণা করেছে বোর্ড। সেখানে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। অবশ্য আপাতত চর্চায় রয়েছে বোর্ডের এই নতুন নির্দেশিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *