Colombia Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের - 24 Ghanta Bangla News
Home

Colombia Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের

Spread the love

Colombia Plane Crash : মর্মান্তিক! ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ল বিমান, মৃত্যু ৫৮ সেনা জওয়ানের

বোগোটা : ফের বিমান দুর্ঘটনা। এবার কলোম্বিয়ায় ১২৫ জনকে নিয়ে ভেঙে পড়ল একটি সামরিক বিমান। জানা গিয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। ওই বিমানে প্রায় ১২৫ জন ছিলেন। তাঁদের মধ্যে ১১০ সেনা জওয়ান ছিলেন বলে খবর। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

জানা গিয়েছে, সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের নিয়ে রওনা দেয় C-130 Hercules বিমানটি। ওই বিমানে সেনাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। পেরু সীমান্তের নিকটবর্তী এলাকায় একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপর দেখা যায়, একটি বিমান ভেঙে পড়েছে জঙ্গলে। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এদিক-ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬৬ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৫৮ জন সেনা জওয়ান, ছয় জন ক্রু সদস্য এবং দুই জন পুলিশ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *