ওই ৩ বল না হলে…আইপিএল ফাইনালে কেন চিন্তায় ছিলেন বিরাট ? - 24 Ghanta Bangla News
Home

ওই ৩ বল না হলে…আইপিএল ফাইনালে কেন চিন্তায় ছিলেন বিরাট ?

Spread the love

ওই ৩ বল না হলে…আইপিএল ফাইনালে কেন চিন্তায় ছিলেন বিরাট ?

কলকাতা : ১৮ বছরের লড়াইয়ের শেষে অবশেষে স্বপ্নপূরণ হয়েছে আরসিবির। আইপিএল পেয়েছেন বিরাট কোহলি। এর আগে ৩ বার ফাইনাল খেললেও ট্রফি জেতেননি একবারও। ফাইনালে পাঞ্জাব কিংসকে ৭ রানে হারিয়েছে আরসিবি। এই বিষয়েই মুখ খুলেছেন বিরাট কোহলি। আরসিবি অফিশিয়ালকে একটি ইন্টারভিউতে তিনি বলেছেন কতটা চাপে ছিলেন শেষ বলের আগে।

একটি ভিডিওতে গতবারের ফাইনাল নিয়ে মুখ খুলেছেন তিনি। বলেছেন,”শেষ ওভার শুরুর আগেই জানতাম আমরা জিতে গিয়েছি। তবুও চিন্তা যায়নি। খালি চাইছিলাম, হ্যাজলউড যেন নো বল না করে। জানতাম ও করবে না। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলের যে অপেক্ষা, সেই সময়টা সবথেকে কঠিন মুহূর্ত ছিল।” কোহলিই আরসিবির সবথেকে পুরোনো সদস্য। দীর্ঘ ১৮ বছর এক দলে খেলছেন তিনি। সেই নিয়েই কোহলির মত,”শুরুর দিন থেকেই আমি এই দলে। সাপোর্ট স্টাফ রমেশ মানেও তাই। আমরা দুজনেই সবথেকে পুরোনো। দুজনেই চ্যাম্পিয়ন।” ফাইনালের আগে মন শান্ত ছিল কোহলির। জানতেন সহজে জয় আসবে না। বিস্তারিত ভাবে বললেন,”জানতাম পাঞ্জাব শক্ত প্রতিপক্ষ। সহজে জিতব না। কিন্তু হাল ছাড়িনি। এতদিনের অভিজ্ঞতা কাজে লেগেছে। আমাদের আত্মবিশ্বাস ছিল।” এর আগে ৩ বার ফাইনালে হেরেছি। তাই এই বছর মরিয়া ছিলাম। আগেরবারের হার গুলো বাড়তি তাগিদ দিয়েছে। জানতাম, চ্যাম্পিয়ন হতে গেলে সব দলকে হারাতে হবে। মাঠে নেমে নিজেদের সেরা দিয়েছি। তারই ফল চ্যাম্পিয়ন হওয়া।” ফাইনাল শেষে কেঁদে ফেলেছিলেন কেন ? জিজ্ঞেস করায় কোহলি বললেন,”ওই মুহূর্তে অনেক কিছু ভাবছিলাম। কত চড়াই উৎরাই পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সব মুহূর্ত গুলো ভাবছিলাম। ওই সময়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব।” বললেন বিরাট রাজা।

ওয়ানডে ছাড়া আর দেশের হয়ে খেলেন না কোহলি। তাই আইপিএলে তাঁকে আরসিবির শিবিরে দেখতে পাবেন তাঁর অগুনতি ভক্তরা। দিনকয়েক আগেই প্রত্যেক খেলোয়াড়কে ১২০% দিয়ে পরিশ্রম করতে বলেছেন কোহলি। তিনি চান, দলের সবাই যেন বেশি করে পরিশ্রম করে নতুন উদ্যম নিয়ে ঝাঁপায়। টানা দুই বার চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়তে চান আইপিএলের সর্বশ্রেষ্ঠ ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *