Census in Kolkata: কলকাতাবাসীর জন্য বড় খবর! জনগণনার প্রস্তুতি শুরু, প্রথমে এই কর্মীদের তথ্য সংগ্রহ | The census work in the Kolkata Municipal Corporation area officially began with the recording of information related to the families of employees of the Solid Waste Management Department
কলকাতা: শুরু হয়ে গেল কলকাতায় জনগণনার কাজ। কলকাতা পুরসভা এলাকায় জনগণনার কাজ আনুষ্ঠানিক শুরু হল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পরিবার সম্পর্কিত তথ্য নথিভূক্তকরণের মধ্যে দিয়ে। শনিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার দুই নম্বর কনফারেন্স রুমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের নথিভুক্তকরণের কাজ করা হয়।
এই কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মীদের বাড়ির ঠিকানা, পরিবারের সদস্যসংখ্যা-সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। জনগণনার প্রাথমিক তথ্যভাণ্ডার তৈরি এবং মাঠপর্যায়ের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গেছে।
কলকাতা পুরসভা জানিয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের নথিভুক্তকরণের মাধ্যমেই পুরসভা এলাকায় জনগণনার কাজের সূচনা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ এবং সাধারণ বাসিন্দাদের তথ্য সংগ্রহের কাজও শুরু হবে। এই উদ্যোগের মাধ্যমে সঠিক ও হালনাগাদ জনতাত্ত্বিক তথ্য সংগ্রহ করে প্রশাসনিক পরিকল্পনা ও নাগরিক পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্য নিয়েছে কলকাতা পুরসভা।
শনিবার থেকে শুরু হয়েছে জনগণনার কাজ। সাধারণ মানুষ চাইলে নিজেরাই এই সেল্ফ-এনিউমারেশনের প্রক্রিয়া সেরে ফেলতে পারেন। এর জন্য প্রথমে জনগণনা সম্পর্কিত https://se.census.gov.in-এ লগ–ইন করতে হবে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
- প্রথমে এই পোর্টালে লগ ইন করতে হবে।
- এরপর তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে।
- এরপর পছন্দের ভাষায় ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর OTP যাবে।
- ধাপে ধাপে দিতে হবে জেলা,পিন নম্বর, গ্রাম-শহর-এলাকার নাম। সেই কাজ সম্পূর্ণ হয়ে গেলে মানচিত্র দেখাবে।
- এরপরে হাউস লিস্টিং চাওয়া হবে। সেটি দেওয়ার পরে আসবে ‘প্রিভিউ স্ক্রিন’। যা থেকে আবেদনকারী দেখে নিতে পারবেন সব তথ্য ঠিকঠাক রয়েছে কি না। আর সব শেষে ‘ফাইনাল সাবমিট’ করতে হবে।
- এইভাবে অনলাইনে ফর্ম ফিলআপের পর আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি আসবে। সেটা সংগ্রহ করে রাখতে হবে।