West Bengal News Live Today: মধ্যরাতে মুখ্যসচিবকে বদল কমিশনের, আজ পথে মমতা - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Live Today: মধ্যরাতে মুখ্যসচিবকে বদল কমিশনের, আজ পথে মমতা

West Bengal News Live Today: মধ্যরাতে মুখ্যসচিবকে বদল কমিশনের, আজ পথে মমতা

কলকাতা: রাজ্যে ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এরই মধ্যে মধ্যরাতেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদল করে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের মুখ্যসচিব এখন দুষ্মন্ত নারিয়ালা। স্বরাষ্ট্রসচিব জগদীশ মীনার বদলে নতুন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ। রাজ্যের নতুন মুখ্য়সচিবের নেতৃত্বে স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটে চড়চড়িয়ে বাড়ছে উত্তাপ। আজ রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার দুপুরে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের অপ্রতুলতা ও দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল হবে। আজ এই ধরনের সব খবর দেখুন এক নজরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *