Iran-Israel War : ইরানের হামলায় মৃত্য়ু নেতানিয়াহুর? নিজেরই মৃত্যুর খবর জানালেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

Iran-Israel War : ইরানের হামলায় মৃত্য়ু নেতানিয়াহুর? নিজেরই মৃত্যুর খবর জানালেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী

Spread the love

Iran-Israel War : ইরানের হামলায় মৃত্য়ু নেতানিয়াহুর? নিজেরই মৃত্যুর খবর জানালেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী

জেরুজালেম : ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বেঁচে রয়েছেন? গত কয়েকদিন ধরে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ও ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, নেতানিয়াহুকে নাকি হত্যা করা হয়েছে। যদিও এই দাবি ভিত্তিহীন বলে দাবি করেছে সেদেশের প্রধানমন্ত্রীর দফতর। এবার নিজের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দিলেন খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে নিজেই জানালেন, তাঁর সত্যিই মৃত্যু হয়েছে। তাহলে কি গুজব সত্যি? কিন্তু নিজের মৃত্যুর খবর কীভাবে নিজে দিতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক।

নেতানিয়াহুর এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও একটি ক্যাফেতে রয়েছেন নেতানিয়াহু। কফি অর্ডার করেছেন। তারপরই হাতে কফি কাপ নিয়ে নিজেরই মৃত্যুর খবর দিলেন নেতানিয়াহু। আসলে, সবটাই মজার ছলে করেছেন তিনি। কফি কাপ হাতে তাঁকে বলতে শোনা যায়, “আমি মরে গিয়েছি…কফির জন্য”। অর্থাৎ কফির প্রতি ভালবাসা প্রকাশে ও তৈরি হওয়া গুজব নিয়ে মজার ছলেই মৃত্যু শব্দটা উল্লেখ করেছেন নেতানিয়াহু। তারপরই তিনি ইজ়রায়েলের জনগণের প্রতি ভালবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা কি জানেন, আমি আমার জনগণের জন্য মরে যাচ্ছি”।

ভিডিয়োতে নেতানিয়াহু নিজের হাতও ক্যামেরার সামনে তুলে দেখান। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে নেতানিয়াহুর হাতে ৬টি আঙুল দেখা গিয়েছে। অনেকের দাবি ছিল, নেতানিয়াহুর আসলে মৃত্যুই হয়েছে। এআই দিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। এবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হাত তুলে দেখিয়ে দিলেন আসলে তাঁর কটা আঙুল রয়েছে। নেতানিয়াহুকে মজার ছলে বলতে শোনা যায়, “আমার আঙুল গুনতে চান? এখানে দেখতে পারো।” স্পষ্ট দেখা যায়, নেতানিয়াহুর হাতে পাঁচটি আঙুল রয়েছে। অর্থাৎ তাঁর মৃত্যুর খবর যে ভুয়ো, তা বুঝিয়ে দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী।

ইজ়রায়েলের নাগরিকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, “খোলা বাতাসে আপনারা একটু বাইরে ঘুরে আসুন। তবে, অবশ্যই সুরক্ষিত জায়গায় থাকবেন। আপনাদের উপস্থিতি আমাকে, সরকারকে শক্তি দেয়।” এরপরই তাঁর হুঁশিয়ারি ইরানের উপর হামলার তেজ আরও বাড়াতে চলেছে ইজ়রায়েল। প্রসঙ্গত, শনিবারই ইরানের রেভেলিউশনারি গার্ডস জানিয়েছে, নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বের করে হত্যা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *