‘কোনও ভাবেই গ্রেপ্তার করা হবে না নেতানিয়াহুকে’, মামদানির দাবি উড়িয়ে বার্তা ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানকে
এর পরেই এ দিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমেরিকায় থাকাকালীন কোনও ভাবে, কোনও পরিস্থিতিতেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।’ যদিও এই পোস্টে মামদানির নাম উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। তবে নেতানিয়াহুকে আমেরিকার ‘গুরুত্বপূর্ণ মিত্র’ বলে সম্বোধন করে পাল্টা তোপ দেগেছেন ইরানের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘ইরানকে যাঁরা মৃত্যু আর ধ্বংসের মতো নজিরবিহীন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, সেই সব ব্যক্তিদের অতি অবশ্যই গ্রেপ্তার করা উচিত।’