Odisha Fire Breaks Out : দাউ দাউ করে জ্বলছে ICU, ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ১০ রোগীর

কটক : ওড়িশার হাসপাতালে ভয়াবহ আগুন। সোমবার ভোররাতে আগুন লাগে। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে আগুন লাগে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ইতিমধ্যেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী। বাকি রোগীদের আইসিউ থেকে সরিয়ে আনা হয়েছে বলে খবর। এছাড়া, আর কেউ আটকে রয়েছেন কি না আইসিউতে, তাও দেখা হচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। আহতদের সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল কর্তপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে, কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে, দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।