WB Assembly Election 2026 : বাংলা নববর্ষেই প্রথম দফার ভোট রাজ্যে?

কলকাতা : আজই পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। রবিবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে ভোট ঘোষণা হতে পারে বলে খবর। বাংলা ছাড়াও আজ তামিলনাড়ু,কেরলম, পুদুচেরি, অসমে ভোটের দিন ঘোষণা করা হবে। বাংলায় কত দফায় ভোট হবে? নির্বাচন কমিশনের কাছে ভোটের দফা কমানোর দাবি তুলেছিল বিরোধী দলগুলি। সেক্ষেত্রে, এবার দফা কমানোর ভাবনা-চিন্তা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় দুই দফায় ভোট হতে পারে। বাংলায় প্রথম দফার ভোট হতে পারে ১৫ এপ্রিল। আজ নির্বাচন কমিশনের বৈঠকের পরই স্পষ্ট হয়ে যাবে বাংলায় কবে, কত দফায় ভোট হতে চলেছে।