রক্ত না-নিয়ে চিহ্নিত করা যাবে ডায়াবেটিক রোগী! ডিভাইস-মডেল তৈরি মেদিনীপুরের গবেষকদের
সুমন ঘোষ, খড়্গপুর
আপনি কি ডায়াবেটিক বা মধুমেহ রোগী? তা জানার জন্য আর রক্ত দেওয়ার প্রয়োজন হবে না। শতাধিক টাকা ব্যয় করে ছুটে যেতে হবে না কোনও প্যাথলজিক্যাল সেন্টারেও। বাড়িতে বসেই জেনে নিতে পারবেন, আপনার শরীরে নীরবে রোগটি বেড়ে চলেছে কি না। তেমনই একটি ডিভাইস-মডেল তৈরি করে ফেলেছেন মেদিনীপুরের গবেষকরা।