March 15, 2026 - 24 Ghanta Bangla News
Home

TMC: আদর্শ আচরণবিধি কি কাগজে? ভোট ঘোষণার ৩০ মিনিট পরই কোটি টাকার পার্ক উদ্বোধন ক্যানিংয়ে

ক্যানিং: সবে বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছে, ২ দফায় ভোট হবে। কমিশনের সেই ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল। ক্যানিংয়ে ঘটা করে সরকারি পার্কের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক। রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর পর এভাবে পার্কের উদ্বোধন করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন […]

Home

Dilip Ghosh : ‘বিজেপি কর্মীরা কাউকে ভরসা করে না’, কেন বললেন দিলীপ ?

গিরিশ পার্কের ঘটনায় পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন তাঁদের ডাকা হয়নি, সেই বিষয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী তো পুলিশ পরিচালনা করছে। শুধু কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না। কেন্দ্রীয় বাহিনীকে স্বাধীনভাবে কাজ […]

Home

ECI: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে আধিকারিকদের বদলি, কী বলছে কমিশন?

কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। কিন্তু, রবিবার কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্য পুলিশে বড় রদবদল করেছে নবান্ন। জানা গিয়েছে, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যে ভোটের দিন ঘোষণা হওয়ার পর প্রশ্ন উঠছে, ওই বদলির নির্দেশ কি কার্যকর হবে? […]

Home

ECI: ভোটের দিন ঘোষণা করেই মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ কমিশনের, কী হবে এবার?

কলকাতা: বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। আর বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার পরই একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ওই কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব। কমিটির সদস্য হিসাবে থাকবেন সংশ্লিষ্ট দফতরের সচিব কিংবা প্রধান সচিব এবং সমন্বয় দফতরের সচিব কিংবা প্রধান সচিব। আগামী ২২ মার্চের মধ্যে এই […]

Home

Birbhum: ২ দফায় ভোট শুনেই কেষ্ট এ কী বললেন? সুর মেলালেন কাজলও

বীরভূম: ৫ বছর আগে হয়েছিল ৮ দফায় ভোট। এবার ২ দফায় ভোট হবে বাংলায়। রবিবার জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। বিজেপিকে সুবিধে পাইয়ে দিতেই নির্বাচন কমিশন ২ দফায় ভোট ঘোষণা করেছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই আবহে নির্বাচন কমিশন ও বিজেপিকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক […]

Home

বাংলায় কোন বদলের ডাক দিলেন নরেন্দ্র মোদী?

প্রধানমন্ত্রী বলেন,”ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ইতিহাস সাক্ষী যখনই বাংলা দেশকে দিশা দেখায়, তখনই এই ব্রিগেড ময়দান বাংলার আওয়াজ হয়ে ওঠে। আজ আরও একবার ব্রিগেড গ্রাউন্ড থেকে নতুন বাংলার বিউগল বেজে গিয়েছে।” একইসঙ্গে রাজ্যে চাকরি নেই বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। তবে, এবার বাংলার যুবকদের বাংলাতেই কাজের আশ্বাস দিয়েছেন মোদী। বাংলার […]

Home

ভোটের দিন ঘোষণার আগেই রাজ্য পুলিশে পরপর বদল

কলকাতা: আজ, রবিবার বিকাল চারটেয় রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা। কিন্তু তার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর ও ১২ থানার আইসি-কে বদলি করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বেশ কয়েকজন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-কে বদলি করা […]

Home

Weather Update: পুরুলিয়ায় লাল সতর্কতা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা, বাদ যাবে না কলকাতাও

কলকাতা: সকাল থেকেই রোদের মাত্রা কম ছিল, আর সন্ধ্যা নামতেই একে একে বদলে গেল সব জেলার ছবিটা। ঝমঝম করে নেমেছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। বিকেল-সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ একাধিক জেলায় […]

Home

ECI: কমেছে ভোটের দফা, এবার আরও এক বড় সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল আট দফায়। সেটাই এবার কমে ২ দফা হয়েছে। ভোটগ্রহণের দফা যেমন কমিয়েছে, তেমনই নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে আরও একটি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই রাজ্যে আসতে শুরু করবেন পর্যবেক্ষকরা। কিন্তু, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই কেন পর্যবেক্ষকরা রাজ্যে আসতে শুরু করবেন? তার কারণও জানিয়ে দিল কমিশন। ভোট […]

Home

West Bengal Election 2026: রাজনৈতিক হিংসা রেয়াত নয়, সাফ বার্তা জ্ঞানেশ কুমারের

নয়া দিল্লি: ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জের চলেছিল অনেকদিন। হাইকোর্টের নির্দেশে সেই হিংসার তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাঁচ বছর বাদে আবারও একটা নির্বাচন আসন্ন বাংলায়। আজ, রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন ভোট ঘোষণা করছেন, তখন তাই সেই অশান্তির প্রশ্ন ঘুরে ফিরে এল বারবার। ২০২১-এর নির্বাচনে অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের […]