Weather Update: পুরুলিয়ায় লাল সতর্কতা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা, বাদ যাবে না কলকাতাও - 24 Ghanta Bangla News
Home

Weather Update: পুরুলিয়ায় লাল সতর্কতা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা, বাদ যাবে না কলকাতাও

Spread the love

Weather Update: পুরুলিয়ায় লাল সতর্কতা, ঝাড়গ্রামে কমলা সতর্কতা, বাদ যাবে না কলকাতাও

কলকাতা: সকাল থেকেই রোদের মাত্রা কম ছিল, আর সন্ধ্যা নামতেই একে একে বদলে গেল সব জেলার ছবিটা। ঝমঝম করে নেমেছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে।

বিকেল-সন্ধ্যায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল আগেই। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বজ্রগর্ভ মেঘ। তার জেরেই এই বৃষ্টি। এদিন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান ও হুগলিতেও রয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হতে পারে শিলাবৃষ্টিও।

কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যা হওয়ার পর সেই আঁচ পাওয়া যাচ্ছে।

১৬ তারিখে অর্থাৎ সোমবার হাওয়ার গতিবেগ আরও বাড়বে। প্রভাব থাকবে দুই বর্ধমান, হুগলি এবং বীরভূমে। হাওয়ার গতিবেগ হবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা, গাস্টিং ৭০। ১৭ তারিখ হওয়ার গতিবেগ সমস্ত জেলাতেই কমে আসবে, ওইদিন ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। ১৮ ও ১৯ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। ২০ ও ২১ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ১৭ ও ১৮ বৃষ্টির পরিমাণ একটু কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *