Narendra Modi: বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
ভোট আবহে শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ বছর পর ফের ব্রিগেডে মোদীর জনসভা। ব্রিগেডের মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া। দক্ষিণেশ্বরের থিমে গড়ে তোলা হয়েছে মঞ্চ। প্রথমে ব্রিগেডের সরকারি মঞ্চ থেকে বাংলার জন্য ১৮ হাজার ৮৬০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, “বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি।” রাজনৈতিক সভা থেকে বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভা থেকে ফের একবার সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।