যাদবপুরে ‘কিষেণজি রেড স্যালুট’ চলবে না, বার্তা শুভেন্দুর, তাণ্ডব চালাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার - 24 Ghanta Bangla News
Home

যাদবপুরে ‘কিষেণজি রেড স্যালুট’ চলবে না, বার্তা শুভেন্দুর, তাণ্ডব চালাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার

Spread the love

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই বিরোধিতার সুর চড়িয়ে আসরে নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি শাসকদলকে নিশানা করে বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি। যাদবপুরের ঐতিহ্যবাহী এমব্লেম ধ্বংস করা হয়েছে।’ নিজের রাজনৈতিক উত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আমার সংগ্রাম লগ্নে জন্ম। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে অত্যাচার হয়েছে, তা মেনে নেওয়া যায় না। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে মতভেদ থাকলেও তাঁদের আমি সম্মান করি।’ রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শাসকদল ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘শুধু যাদবপুর নয়, আগুন লাগাচ্ছে, প্রেসিডেন্সির উপরে কলঙ্ক চাপানো হয়েছে। আশুতোষ কলেজেও হামলা হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *