শুনানি থেকে নিষ্পত্তি, সিএএ কার্যকর করার পূর্ণ ক্ষমতা রাজ্যের হাতে - 24 Ghanta Bangla News
Home

শুনানি থেকে নিষ্পত্তি, সিএএ কার্যকর করার পূর্ণ ক্ষমতা রাজ্যের হাতে

Spread the love

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাব যে, তিনি ভারত সরকারের এই গেজেটের মাধ্যমে সিএএ (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট)-তে আবেদনের শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা এর ভার জেলাশাসকদের দিয়েছি।’ এখনও পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইনে রাজ্যে বসবাসকারী ২ লক্ষ ৩০ হাজার জন আবেদন করেছেন। তার মধ্যে ২৩ হাজার মানুষ সার্টিফিকেট পেয়েছেন। ২ লাখ ৭ হাজার নাগরিকের আবেদনের শুনানি করে যোগ্যদের সার্টিফিকেট দেবে রাজ্য। শুভেন্দু বলেন, ‘এখনও পর্যন্ত যাঁরা আবেদন করেননি, তাঁরা এ বার তা করতে পারবেন। যেহেতু রাজ্যের হাতে পূর্ণ ক্ষমতা এসে গিয়েছে, তাই আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের সার্টিফিকেট দিয়ে দিতে পারব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *