২৫ দিন নয়, ৪৫ দিন পর গ্যাস বুকিং, নিয়মে বড় বদল

রান্নার গ্যাস বুকিং-এর নিয়ম নিয়ে বড় আপডেট। আজ বৃহস্পতিবার সংসদে এই বিষয়ে বক্তব্য রেখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তারপরই সামনে এল বড় আপডেট। ২৫ দিন নয়, ৪৫ দিন পর করা যাবে গ্যাস বুকিং। মন্ত্রী তাঁর বক্তব্যেই এ কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৬০ টাকা করে। সঙ্কট সামাল দিতে ২৫ দিনের ব্যবধান রাখা হচ্ছে গ্যাস বুকিং-এর ক্ষেত্রে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি-তে প্রকাশিত তথ্য অনুযায়ী শহরাঞ্চলে এই ব্যবধান ২৫ দিনের হলেও গ্রামাঞ্চলে ব্য়বধান থাকবে ৪৫ দিনের।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।