Iran: ‘যুদ্ধ কবে থামবে, আমরা ঠিক করব’, ট্রাম্পকে সাফ জানিয়ে দিল ইরান

ইরান: যুদ্ধ শেষ হওয়ার পথে, ঘোষণা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠক করে এ কথা বলার পরই তীব্র প্রতিক্রিয়া ইরানের। তেহরানের তরফে থেকে সাফ জানিয়ে দেওয়া হল, যুদ্ধ কবে থামবে, তা তারা ঠিক করবে। আমেরিকা ও ইজরায়েলের লক্ষ্যবস্তুতে কবে থেকে আর তারা আঘাত করবে না, সেটা তারাই ঠিক করবে বলে স্পষ্ট করে দিয়েছে ইরান।
যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ আপাতত তেহরানের হাতে আছে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস। আইআরজিএস-এর তরফে দেওয়া বিবৃতিতে স্পষ্ট লেখা, “আমরা ঠিক করব, কবে যুদ্ধ শেষ হবে। আমেরিকা কোনও যুদ্ধ শেষ করবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ এখন আমাদের হাতে।”
সবিস্তারে আসছে…