‘কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন’, সাফ বার্তা জ্ঞানেশ কুমারের - 24 Ghanta Bangla News
Home

‘কারও হুমকি বরদাস্ত করবে না কমিশন’, সাফ বার্তা জ্ঞানেশ কুমারের

Spread the love

কলকাতা: একুশের নির্বাচনের পরিস্থিতি যেন না ফেরে বাংলায়। সেটাই বারবার স্পষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। ছাব্বিশের নির্বাচন হিংসা ও চাপমুক্ত করতে হবে। আর সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল ও ভোটারদের কাছে আর্জি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। CEC বারবার তাঁর কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন, এবারের ভোটে কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “হিংসা ও ভয়মুক্ত ভোট করতে হবে। কোনও ভোটারের ওপর চাপ দেওয়ায়ও সহ্য করা হবে না। আগে যে প্রাক ও পরবর্তী ভোট হিংসা হত, আশা করছি, এবারের নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, সেটা এবার হবে না।” যদি কারোর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট করে দিয়েছেন CEC।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *