ভোট দিতে পারছেন না সোহম, আর কোন তারকার ভোট দেওয়া হবে না? - Bengali News | Why is actor Soham Chakraborty unable to vote - 24 Ghanta Bangla News
Home

ভোট দিতে পারছেন না সোহম, আর কোন তারকার ভোট দেওয়া হবে না? – Bengali News | Why is actor Soham Chakraborty unable to vote

Spread the love

করিমপুরের সবুজ শিবিরের প্রার্থী সোহম চক্রবর্তী এবার ভোট দিতে পারছেন না। অভিনেতার ভোট দেওয়ার কেন্দ্র বেহালায়। কিন্তু তিনি প্রার্থী হয়েছেন বলেই, করিমপুরের মাটি কামড়ে পড়ে আছেন বেশ কিছুদিন ধরে। এবারের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সোহম করিমপুরের বিভিন্ন বুথে উপস্থিত থাকতে চান ভোর সাড়ে ছ’ টা থেকেই। সেই কারণে এই বছর আর ভোট দিতে পারছেন না সোহম, সেটাই জানানো হল, তাঁর টিমের তরফে।

নায়িকাদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন। কিছু জরুরি কাজ থাকার জন্য শহরে এসে পৌঁছাতে পারছেন না নায়িকা। মঙ্গলবার পর্যন্ত, সেরকম ঠিক রয়েছে। তাই এবার ভোট দেওয়া হবে না অভিনেত্রীর। এর বাইরে টলিপাড়ার অধিকাংশ তারকাই ভোটের দিন শহরে।

যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁরা একেবারে সাতটার সময়ে শহরে ভোট দিয়ে তারপর শহর ছাড়বেন। যেমন রাজ চক্রবর্তী সকাল সাতটায় শহরের এক বহুতলে ভোট দেওয়ার পর পৌঁছে যাবেন ব্যারাকপুরে। নায়কদের মধ্যে জিত্‍, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সকলেই ভোটের দিন শহরে রয়েছেন। রঞ্জিত মল্লিক-কোয়েল মল্লিক বেলা গড়ালেই একসঙ্গে ভোট দিতে পৌঁছাবেন গল্ফ গ্রিনের একটি স্কুলে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভোট দিতে পৌঁছে যাবেন বেহালায়।

টলিপাড়ায় অন্য দিন স্টুডিয়োতে শুটিংয়ের তোড়জোড় শুরু হয়ে যায়, একদম সকাল থেকে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোটপর্বের দিন, সকালে অনেক ধারাবাহিকের শুটিং রাখা হয়নি। কলাকুশলী ভোট দেওয়ার পর শুটিংয়ে পৌঁছে যাবেন। কিছু শুটিং বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *