‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করেছি’, কেন বললেন কোয়েল? – Bengali News | Why did Koel Mallick say, ‘I feel very lucky’?
কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক। তখনই হাসিমুখে বললেন, “মানুষের যেন উপকারে আসতে পারি।” মনোনয়নপত্র জমা দিয়ে কোয়েল বললেন, “অসাধারণ লাগছে। এটা একটা বিশাল বড় দায়িত্ব। সকলের কাছ থেকে আর্শীবাদ চাইব, যাতে মানুষের উপকারে লাগতে পারি। মানুষকে সাহায্য করতে পারি, ভাল রাখতে পারি।” এদিন মনোনয়নপত্র জমা দেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয়ও। শুক্রবার অর্থাৎ আগামিকাল স্ক্রুটিনির দিন রয়েছে। আগামী ৯ তারিখ মনোনয়ন শেষবারের মতো প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা। ওই দিনই কে জয়ী হয়েছেন তার শংসাপত্র পেয়ে যাবেন।